ইরানকে ভাগ করে তেলের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র: তেহরান

ইরানকে ভাগ করে তেলের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এ প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের হামলার উদ্দেশ্য দিনের মতো পরিষ্কার। তাদের লক্ষ্য ইরানের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা ও প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ নেওয়া।’ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১১:১৯ এএম

ইরানকে ভাগ করে তেলের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এ প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের হামলার উদ্দেশ্য দিনের মতো পরিষ্কার। তাদের লক্ষ্য ইরানের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা ও প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ নেওয়া।’ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

এ প্রসঙ্গে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘ভেনেজুয়েলার পর ইরানের তেল দখলে নিতে পারলে বিশ্বের প্রায় ৩১ শতাংশ তেল সম্পদ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যাবে।’

সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, ইরানকে দুর্বল করে তেলের অবৈধ নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র।

এদিকে পারস্য উপসাগরে বিমান ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। আর অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে চীন। সোমবার ইরানের কওম ও তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) ড্রোন সদর দপ্তরেও হামলার দাবি করেছে তেল আবিব।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানায় আইআরজিসি। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও হামলার খবর পাওয়া গেছে। হামলা হয়েছে বাহরাইনের প্রধান তেল শোধনাগারে। আবুধাবিতে শোনা যায় একাধিক বিস্ফোরণের শব্দ।

বাহরাইন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এদিকে তুরস্কে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের পর, তেহরানকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

তবে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। ইসমাইল বাঘাই বলেন, এসব অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত।

মধ্যপ্রাচ্যে হুমকিতে থাকা মিত্রদের রক্ষায় ভূমধ্যসাগর ও লোহিত সাগরে বিমানবাহী রণতরী পাঠাবে ফ্রান্স। সাইপ্রাস সফরে এ কথা জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এদিকে যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন বি-ফাইভটু বোমারু বিমান।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর