উপসাগরীয় বিভিন্ন দেশে হামলা অব্যাহত রেখেছে ইরান

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম

মধ্যেপ্রাচ্য সংকট জটিল থেকে জটিলতর হচ্ছে। ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ ১০ দিন পেরিয়ে গেলেও সংঘাত অচিরেই স্তিমিত হবে, এমন কোনো সম্ভাবনা চোখে পড়ছে না। গতকাল সোমবার যুদ্ধ শুরু হওয়ার একাদশ দিনেও দু'পক্ষই একে অন্যের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। 

সোমবার রাতভর ইরানের রাজধানী তেহরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পূর্ব তেহরানের একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ৪০ জনের প্রাণহানির খবর দিয়েছে আল জাজিরা। এছাড়া হামলা হয়েছে দেশটির খোমেইন শহরের একটি স্কুলেও। 

ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে। গতকাল ইরানের একাধিক হামলা প্রতিহত করার দাবি করেছে উপসাগরীয় অঞ্চলের ৪ প্রতিবেশী দেশ- সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব জানিয়েছে, সোমবার দিবাগত রাতে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৫টি ড্রোন আটতে দিতে সক্ষম হয়েছে তারা। পাশাপাশি ইরানের ৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে কুয়েতের সামরিক বাহিনী।

এদিকে, গতকাল রাতে এক হামলায় ২৯ বছর বয়সী এক নারী নিহত হয়েছে বাহরাইনের রাজধানী মানামায়। এরপর দেশটিতে সতর্কতা সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের দিক থেকে আসা মিসাইল ও ড্রোন হামলার বিরুদ্ধে তাঁদের প্রতিরোধ অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি যুদ্ধবিমান ব্যবহার করছে দেশটি।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত আরও অভিযোগ করেছে যে, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে তাঁদের দূতাবাসকে (কনস্যুলেট) লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে স্থাপনার কিছু ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি বলে জানিয়েছে দেশটি।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর