ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার পর ধোঁয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও ওমানে দূতাবাস কর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে। কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে। সৌদি আরবের মার্কিন বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১২:১৩ পিএম

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরাকের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে হামলার পর দূতাবাস ভবন থেকে ধোয়া উঠতে দেখা গেছে। এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি।

এদিকে ওমানে অবস্থিত মার্কিন দূতাবাসে এই মুহূর্তে প্রয়োজন নেই এমন কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে নাগরিকদের ওমান ভ্রমণে জারি করা সতর্কতাও বহাল রেখেছে ওয়াশিংটন।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকায় জাতীয় জরুরি সতর্কতা জারি করেছে কাতার। সেই সাথে নাগরিকদের  নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। বোমা হামলার সাইরেনের শব্দ শুনলেও নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার নির্দেশনা দিয়েছে বাহরাইনও।

অন্যদিকে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থানকালে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন বিমান বাহিনীর পাঁচটি জ্বালানি সরবরাহকারী বিমান। ইরানি হামলায় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের ওই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়। এ হামলায় কেউ নিহত হয়নি বলেও জানিয়েছে পত্রিকাটি।

এদিকে শুক্রবার ৫৬টি ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। ড্রোনগুলো উৎক্ষেপণের উৎস সম্পর্কে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
বিদেশি শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত বিধিমালা প্রকাশ...
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লড়াইয়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর