মিসাইলের মজুতে টান পড়েছে, অরক্ষিত হয়ে পড়ছে ইসরায়েল?

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৫:৩১ পিএম

ইরান ও তার আঞ্চলিক মিত্রদের ক্রমাগত হামলায় দিশেহারা ইসরায়েল। প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা মোকাবিলার ফলে তেল আবিবের ইন্টারসেপ্টর মিসাইলের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। এ অবস্থায় রেশনিং পদ্ধতি ব্যবহারের পথে হাঁটছে নেতানিয়াহু প্রশাসন। এই পদ্ধতিতে কেবল সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হবে, যেগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানার শঙ্কা রয়েছে।

ইরানের বিরুদ্ধে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ভয়াবহ সংকটের মুখোমুখি ইসরায়েল। তেহরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহর পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও যুদ্ধে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে। ফলে বর্তমানে বিভিন্ন দিক থেকে হুমকির মুখে পড়েছে তেল আবিব। হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের গর্বের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ক্রমাগত ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা মোকাবিলা করতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের মজুত দ্রুত কমে আসছে।

বিশ্লেষকরা বলছেন, গত কয়েক সপ্তাহের হামলায় দেখা গেছে, ইরানি ড্রোন ও মিসাইল প্রায়ই ইসরায়েলের প্রতিরক্ষা স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এর প্রধান কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অত্যধিক চাপ এবং ইন্টারসেপ্টর মিসাইলের স্বল্পতা।

এ অবস্থায় বর্তমানে রেশনিং পদ্ধতি ব্যবহারের পথে হাঁটছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী এখন কেবল সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে, যেগুলোর সরাসরি গুরুত্বপূর্ণ অবকাঠামো বা জনবহুল এলাকায় আঘাত হানার শঙ্কা রয়েছে।

এদিকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে তাদের সবচেয়ে উন্নত অ্যারো এবং ডেভিডস স্লিং সিস্টেম ব্যবহার করতে হচ্ছে। একেকটি অ্যারো ইন্টারসেপ্টর মিসাইলের পেছনে খরচ হয় কয়েক লাখ ডলার। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে প্রতিদিন বিপুল সংখ্যক মিসাইল খরচ হওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারীরা চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।

ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা অভিযোগ করেছেন, সরকার দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রাখতে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে অতিরঞ্জিত দাবি করেছেন বলেও মত তাদের।

ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো উৎপাদন বাড়াতে দিনরাত কাজ করছে। কিন্তু কাঁচামাল ও যন্ত্রাংশ সংকটে দ্রুত সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতি আর কয়েক সপ্তাহ চলতে থাকলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোর সুরক্ষা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর