হরমুজ প্রণালী থেকে নিখোঁজ ২০ কোটি ডলারের মার্কিন নজরদারি ড্রোন

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম

হরমুজ প্রণালির আকাশসীমা থেকে নিখোঁজ হয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক নজরদারি ড্রোন এমকিউ-৪সি ট্রাইটন। সেই সঙ্গে ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে উঠছে বড় প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, এসব ঘাঁটির কার্যকারিতা এখন মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা।

হরমুজ প্রণালির আকাশসীমা থেকে নিখোঁজ হওয়া এমকিউ-৪সি ট্রাইটন ড্রোনটি হঠাৎ করেই জরুরি সতর্কসংকেত পাঠানোর পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে ব্যয়বহুল নজরদারি ড্রোনগুলোর একটি এটি, যার মূল্য ২০ কোটি ডলারেরও বেশি। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার ঠিক আগে ড্রোনটি ইরানের দিকে সামান্য মোড় নেয় বলে শনাক্ত করা হয়েছে। ফলে এটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে নাকি কোনোভাবে ভূপাতিত করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে থাকা অন্তত এক ডজন মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক একদল বিশেষজ্ঞের মতে, এসব ঘাঁটির বর্তমান অবস্থা এতটাই নাজুক যে সেগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঘাঁটিগুলো এখন কৌশলগত সুবিধার চেয়ে বরং মার্কিন বাহিনীর জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করছে।

গত মাসে ‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে জানানো হয়, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও ওমান—এই ছয়টি দেশের ঘাঁটিগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো প্রকাশ করা হয়নি। বরং তথ্য গোপন রাখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এতটাই জটিল যে সেখানে নৌবহর পুনরায় স্বাভাবিকভাবে মোতায়েন করা প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে। এই পরিস্থিতিকে তাঁরা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য কৌশলের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন।

যদিও পেন্টাগন এখনো এসব ক্ষয়ক্ষতির ব্যাপকতা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
কানাডাজুড়ে জ্বলছে ৮০০টিরও বেশি দাবানল। সেই ধোঁয়ায় বাতাসের মান খারাপ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। মিশিগান এবং মিনেসোটার মিনিয়াপোলিসের বিস্তীর্ণ এলাকায় বিপজ্জনক...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
বিদেশি শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত বিধিমালা প্রকাশ...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর