মজুত তেল বাজারে ছাড়ছে জাপান

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম

আগামী পহেলা মে থেকে জাপান তাদের জ্বালানি তেলের জাতীয় মজুতের একটি অংশ বাজারে ছাড়তে শুরু করবে; যা প্রায় ২০ দিনের সরবরাহের সমতুল্য। মধ্যপ্রাচ্য সংকটে হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেলের প্রবাহে বিঘ্ন ঘটাতে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ শুক্রবার জানিয়েছে দেশটির অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা হরমুজ প্রণালির মধ্য দিয়ে যায় না এমন পথ দিয়ে অপরিশোধিত তেল সংগ্রহের জন্য সর্বাত্মক চেষ্টা করছি। টোকিও আশা করছে, গত বছরের তুলনায় মে মাসের মধ্যে তারা বিকল্প উৎস থেকে তাদের অপরিশোধিত তেলের অর্ধেকেরও বেশি সরবরাহ নিশ্চিত করতে পারবে।

মন্ত্রণালয় আরও বলেছে, বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের অগ্রগতির ফলে আমরা মজুত থেকে তেল ছাড়ার পরিমাণ ন্যূনতম রেখে বছরের শেষ পর্যন্ত তেলের সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হয়েছি।

মন্ত্রণালয় জানিয়েছে, অপরিশোধিত তেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পেট্রোলিয়াম মজুতকরণ আইনের ৩১ নং ধারা অনুযায়ী জাতীয়ভাবে মজুতকৃত অপরিশোধিত তেলের পরবর্তী চালানটি ছাড়া হবে। মোট যে পরিমাণ তেল ছাড়া হবে তার আনুমানিক মূল্য প্রায় ৫৪০ বিলিয়ন ইয়েন বা প্রায় ৩.৩৮ বিলিয়ন ডলার।

বিশ্বের অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ জাপান মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে হরমুজ প্রণালির চারপাশের অবরোধ ও বিঘ্নের ঝুঁকি দেশটির জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: আল জাজিরা 

ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লড়াইয়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের তুনব দ্বীপে টানা ৯০ মিনিট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা কমাতেই এ হামলা।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর