ইরানে এখনো মজুত ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র: সিআইএর প্রতিবেদন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মার্কিন অবরোধের পরও ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা পুরোপুরি ভাঙেনি বলে জানিয়েছে সিআইএর গোপন মূল্যায়ন প্রতিবেদন। দেশটির কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে।

আপডেট : ১০ মে ২০২৬, ০৩:১৩ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক সপ্তাহের তীব্র হামলার পরও ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে। এমনকি এক মাসের বেশি সময় ধরে চলা মার্কিন অবরোধেও বড় কোনো অর্থনৈতিক চাপে পড়েনি ইরান। এমনটাই বলছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি গোপন মূল্যায়ন প্রতিবেদন। 

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে টানাপোড়েনের জেরে ৪০ দিন ধরে যুদ্ধের পর গত ১২ এপ্রিল দেশটির বন্দরগুলোতে অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র। ফলে, প্রায় এক মাস ধরে ইরানের বন্দরগুলো থেকে কোনো জাহাজ বাইরে যেতে পারছে না, আবার কোনো জাহাজ বন্দরে ভিড়তেও পারছে না।

তবে একমাসের এই অবরোধে এখন পর্যন্ত বড় কোনো অর্থনৈতিক চাপে পড়েনি ইরান। এমনকি দেশটির অর্থনীতিতেও পড়েনি বড় কোনো চাপ। বরং আরও চার মাস এই অবরোধ সামাল দিতে পারবে দেশটি। এমনটাই বলা হয়েছে সিআইএর প্রতিবেদনে। আর সংস্থাটির এই প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক সপ্তাহের তীব্র হামলার পরও ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে। যদিও, ট্রাম্প প্রশাসনের এক উর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা বলছেন, সিআইএর মূল্যায়ন প্রতিবেদনের এই দাবি সঠিক নয়। 

এই কর্মকর্তার পাল্টা দাবি, যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের বাস্তব ও ক্রমবর্ধমান ক্ষতি করছে। তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক শক্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে, নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং দেশটির নেতারা আত্মগোপনে চলে গেছেন। যেখানে এমন দাবি বারবারই করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসন।

 

ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুক হামলায় দুই শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর