আলোচনা বা লড়াই, দুটোর জন্যই প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি

আপডেট : ২১ মে ২০২৬, ০১:৪৫ পিএম

প্রয়োজনে আলোচনা বা লড়াই, উভয়ের জন্যই ইরান প্রস্তুত। গতকাল বুধবার এক স্মরণসভায় এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, সামরিক কমান্ডারদের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সাথে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেই সাথে ইরান চুক্তিতে রাজি না হলে হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। 

ট্রাম্প বলেন, ‘ইরান যুদ্ধ শেষ করার জন্য সময়সীমা নির্ধারণ করার চেয়েও এর উদ্দেশ্য অর্জন করা বেশি গুরুত্বপূর্ণ।’ এসময় তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনীসহ প্রায় সব সামরিক সক্ষমতাই ধ্বংস হয়ে গেছে। 

এই প্রেক্ষাপটেই এল আব্বাস আরাগচির এমন মন্তব্য। ইরানের অভিযোগ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পাঁয়তারা করছে।

আরাগচি বলেন, ‘রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন দেখা দিলে কূটনীতি, আলোচনা ও সমঝোতার ক্ষেত্রেও প্রস্তুত থাকবে সরকার। তবে সেই প্রস্তুতি হবে দেশের প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতির মতোই দৃঢ় ও শক্তিশালী।’

এদিকে, মিডল ইস্ট আই’র এক প্রতিবেদনে বলা হয়েছে, হজের সময় ফের যুদ্ধ শুরু না করতে উপসাগরীয় মিত্রদের সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প।

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে সম্প্রতি ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি খুলে দিতে হবে এবং ইরানকে সমঝোতার জন্য আরেকটি সুযোগ দেয়া হচ্ছে। তবে এই নিয়ে আমার বিশেষ তাড়া নেই। আমি শুধু চাই সংঘাতে প্রাণহানি যতটা সম্ভব কম হোক। তবে আমার মনে হয় না ইরান তাদের জনগনের জন্যে সেটা চায়।’ 

উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চলছে। এসময়ে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা এগিয়েছে। সার্বিকভাবে আলোচনার প্রক্রিয়াটি চলমান আছে। তবে এখনও হরমুজ প্রণালি খুলে দেওয়াসহ নানাবিধ ইস্যুতে দীর্ঘমেয়াদী স্থিতিশীল কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দেশ দুটি। 

ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
বিদেশি শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত বিধিমালা প্রকাশ...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর