এখনই অস্ত্র ত্যাগ করবে না ফিলিস্তিনি গোষ্ঠীগুলো

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৪:২৭ পিএম

পুনর্গঠিত গাজায় অস্ত্র থাকবে কেবল ফিলিস্তিনি পুলিশের হাতে। তবে এখনই অস্ত্র ত্যাগ করছে না হামাস। অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানান হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বাদরান।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৫ সালের অক্টোবরে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় এখনও সবচেয়ে বড় অমীমাংসিত বিষয়—হামাসের নিরস্ত্রীকরণ এবং উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার।

এবার অস্ত্রত্যাগের বিষয়ে মুখ খুলেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বাদরান। গাজা প্রশাসনের জন্য জাতীয় কমিটি এনসিএজি'র অধীনে গাজার রাস্তাঘাট ও অলিগলিতে পুলিশের আনুষ্ঠানিক অস্ত্র ছাড়া আর কোনো অস্ত্র দৃশ্যমান থাকবে না বলে জানিয়েছেন তিনি।

তবে বাদরান স্পষ্ট করেন, এর অর্থ আনুষ্ঠানিকভাবে হামাসের অস্ত্র সমর্পণ নয়। অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সপ্তাহের শেষে মিসরের কায়রোতে গাজার ঐক্যবদ্ধ জাতীয় কমিটি গঠনে একত্রিত হবে হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহসহ ফিলিস্তিনের প্রধান আটটি দল। এই আলোচনার লক্ষ্য হলো মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যুদ্ধবিরতিকে রক্ষা করা। তবে বাদরানের অভিযোগ—ইসরায়েল তার প্রথম ধাপের বাধ্যবাধকতার ৩০ শতাংশও বাস্তবায়ন করেনি, যা পরবর্তী ধাপে উত্তরণকে অসম্ভব করে তুলেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়—মূল উদ্দেশ্য পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হলেও সাময়িক যুদ্ধবিরতির এই সময়ে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া দিনে ৬০০ ত্রাণের ট্রাক প্রবেশের কথা থাকলেও উপত্যকায় যেতে পেরেছে কেবল ১৫০টি।

এদিকে গাজায় ইসরায়েলের ক্রমবর্ধমান ভূখণ্ড দখলও হামাসের ক্ষমতা হস্তান্তরকে বাধাগ্রস্ত করছে। বাদরান নিশ্চিত করেন, কায়রো-ভিত্তিক জাতীয় কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত নথি প্রস্তুত করেছে হামাস। তবে ইসরায়েলি চাপের কাছে এনসিএজি নিজেই জিম্মি হয়ে পড়েছে।

জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ভাষণে গাজায় ইসরায়েলের গণহত্যার...
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ জন। বুধবারের এই হামলায় গাজা সিটিতে ৬ তলা একটি আবাসিক ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা বলে...
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫১ জন এবং...
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর