ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলল যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৭:৫২ এএম

ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলের ওপর থেকে তুলে নেওয়া হয়েছে মার্কিন অবরোধ। তবে চুক্তি বাস্তবায়ন নিশ্চিতে অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বহাল থাকবে বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

এদিকে, বাতিল করা হয়েছে জেনেভায় হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার জানিয়েছেন, ভার্চুয়ালি স্মারক স্বাক্ষর হয়ে যাওয়ায় আলাদা কোনো আনুষ্ঠানিক আয়োজনের প্রয়োজন নেই।

তবে ৬০ দিনের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, আলোচনার পথ খোলা থাকলেও ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে। একই সঙ্গে ইসরায়েলেকে শান্তি প্রক্রিয়ার শর্ত মেনে চলতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

যুদ্ধবিরতি চলার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে মোট প্রাণহানি ৭৩ হাজার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং তা কার্যকর হয়েছে।
তিন মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর শান্তি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক প্রভাব কমানোর...
অবশেষে যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সই করল ইরান ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার অনলাইনে এই সমঝোতা স্মারকে সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি...
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করার অভিযোগে রামগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আচরণবিধি হালনাগাদ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ মাসের মধ্যেই জানাতে হবে মতামত। এরইমধ্যে খসড়ায় প্রার্থীর অঙ্গীকারনামা তুলে নেওয়ায় যোগ্যতার মাপকাঠি প্রশ্নবিদ্ধ হবে...
দেশে ফের ভূমিকম্প অনুভূতদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে অনুভূত হওয়া এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক পরিসংখ্যানে এ তথ্য দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।
লোডিং...

এলাকার খবর