যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঘিরে ইরানে নতুন রাজনৈতিক বিতর্ক

কয়েক মাসের সংঘাত ও উত্তেজনার পর অন্তর্বর্তী শান্তি সমঝোতা করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে, এ চুক্তি নিয়ে ইরানের জাতীয় রাজনীতিতে দেখা দিয়েছে নতুন বিতর্ক। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শর্তসাপেক্ষ সমর্থন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কূটনৈতিক উদ্যোগ ও কট্টরপন্থীদের বিরোধিতা, সব মিলিয়ে চুক্তির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। (রয়টার্স)

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:৩৬ এএম

কয়েক মাসের সংঘাত ও উত্তেজনার পর অন্তর্বর্তী শান্তি সমঝোতা করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে, এ চুক্তি নিয়ে ইরানের জাতীয় রাজনীতিতে দেখা দিয়েছে নতুন বিতর্ক। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শর্তসাপেক্ষ সমর্থন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কূটনৈতিক উদ্যোগ ও কট্টরপন্থীদের বিরোধিতা, সব মিলিয়ে চুক্তির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। (রয়টার্স)

যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক সই ঘিরে ইরানের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে নতুন বিতর্ক। এমন তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি চুক্তি সম্পর্কে ব্যক্তিগতভাবে ভিন্নমত পোষণ করলেও, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দায়িত্ব নেয়ায় তিনি অনুমতি দেন। বিবৃতিতে মোজতবা জানান, যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করলে ইরান তা মেনে নেবে না। 

তবে এ চুক্তিকে ঐতিহাসিক দলিল হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, এটি পারস্পরিক সম্মানের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদও বলছে, তারা যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস বজায় রেখেই আলোচনা এগিয়ে নেবে। চুক্তি না মানলে রয়েছে পাল্টা ব্যবস্থার প্রস্তুতিও। 

তবে চুক্তির তীব্র বিরোধিতা করছে ইরানের কট্টরপন্থী গোষ্ঠীগুলো। তাদের দাবি, ইরানকে অবশ্যই হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করতে হবে। তেহরানসহ বিভিন্ন শহরে প্রেসিডেন্ট, স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। 

কট্টরপন্থী ধর্মীয় নেতা ও এমপিরা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আপস করতে গিয়ে ইরানের স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়। একইসাথে পার্লামেন্ট পুরোপুরি খুলে দিয়ে চুক্তির ওপর নজরদারির দাবি জানিয়েছেন তারা। 

বিশ্লেষকরা বলছেন, চুক্তি ঘিরে ইরানের ভেতরে রাজনৈতিক বিভাজন স্পষ্ট। তাই, যুক্তরাষ্ট্রের সাথে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সহজ হবে না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনার মধ্যেই তেহরানে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
হরমুজ প্রণালি খোলা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনী ইরানের পাতা মাইন হরমুজ প্রণালি থেকে অপসারণ করেছে বলেও জানান তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর।
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৩০ জন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কেবল আংশিক আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটন অপেক্ষা করছে বলেও জানান তিনি। রয়টার্স...
বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের দুই নারীসহ তিনজন খুনের এক সপ্তাহ পার হলেও খুনের কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ। ফলে চাঞ্চল্যকর এই তিন খুনের সাথে জড়িতরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। হত্যার রহস্য উদঘাটন...
রাজধানীর পল্লবীতে গুলি করে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে হত্যার চেষ্টার ঘটনায় সন্ত্রাসী ল্যাংড়া রুবেলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল...
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার। এখন পর্যন্ত বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 
বিশেষ কৌশলে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বুধবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর