রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন কাল

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার। এখন পর্যন্ত বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০২:৪৭ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার। এখন পর্যন্ত বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 

বিরোধী জোটের প্রার্থীর নাম প্রকাশ করা হলেও বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা জানা যায়নি এখনো। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। 

এদিকে মনোনয়ন বাছাই করা হবে আগামী রোববার। প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এরই মধ্যে সংসদের বিশেষ বৈঠক আহ্বান করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 

এবারের সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত। তবুও বিরোধী দল প্রার্থী দেওয়ায় এই পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে প্রকাশ্যে। ভোটাররা ব্যালটে নাম লিখে ভোট দেবেন। নির্বাচন প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে গণমাধ্যমের। 

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট থেকে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এই অধিবেশন ডেকেছেন। আজ মঙ্গলবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায়। আগামী বুধবার দলীয়ভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিএনপি। অন্যদিকে, রাষ্ট্রপতি...
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায়। বুধবার দলীয়ভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিএনপি।
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে পৃথক দুটি আদেশে ৫ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৫ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে...
আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধের সিদ্ধান্ত দেশটির ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তালেবান সরকারের নিষেধাজ্ঞার কারণে লাখো মেয়ে বঞ্চিত হচ্ছে শিক্ষার অধিকার...
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর