ইয়েমেনে সৌদি–ইরানের ‘ছায়াযুদ্ধ’ শুরু?

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৫:২০ পিএম

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৩০ জন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

সৌদি-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সামরিক বাহিনীর সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন।

লোহিত সাগরের তীরে বন্দরনগরী আল-মোচায় ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দুবার হামলা হয়েছে। এর মাধ্যমে ইয়েমেনের পশ্চিম উপকূল বরাবর সরকারনিয়ন্ত্রিত এলাকাগুলোতে আক্রমণের পরিধি বাড়াতে শুরু করল বিদ্রোহী গোষ্ঠীটি।

এর আগে এ এলাকায় পৃথক হামলায় অন্তত ১১ জন নিহত হয়। হামলায় জড়িত ১১টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এ হামলায় শহরের অভ্যন্তরে বেসামরিক স্থাপনা ও অবকাঠামো, বিদ্যুৎ ছাড়াও সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

ইয়েমেনে দীর্ঘদিনের অস্থিরতার মধ্যে আবারও বাড়ছে সংঘাতের আশঙ্কা। হুথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সরকারি বাহিনীর বড় ধরনের প্রাণহানির পর পাল্টা সামরিক অভিযানে নেমেছে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার। বিশ্লেষকেরা এই পরিস্থিতিকে শুধুই সামরিক পদক্ষেপ হিসেবে দেখছেন না, বরং একে দীর্ঘ সংঘাতকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।

শনিবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, হুথিদের ঘাঁটি, সামরিক স্থাপনা এবং রসদ সরবরাহ লাইন লক্ষ্য করে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। তাঁর অভিযোগ, ইরানের সমর্থিত গোষ্ঠীটি বিদেশি এজেন্ডার অংশ হিসেবে ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

এর আগে গত ৬ আগস্ট হুথিরা মারিব ও হাদরামাউত প্রদেশে সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। সংগঠনটির সামরিক মুখপাত্র দাবি করেন, সরকারি বাহিনী ওই এলাকায় সামরিক অবকাঠামো তৈরির চেষ্টা করছিল, যার জবাবে এই হামলা চালানো হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, এই হামলা শুধু পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ নয়, বরং ইয়েমেনের দীর্ঘ সংঘাতকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত। ২০২২ সালের যুদ্ধবিরতির পর দেশটিতে বড় ধরনের লড়াই কমে এলেও সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের সামরিক প্রস্তুতি এবং উত্তেজনা আবার বেড়েছে।

মারিব ও হাদরামাউত এখন সংঘাতের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। বিশেষ করে মারিবের তেল ও গ্যাস অঞ্চল নিয়ন্ত্রণের লড়াই ভবিষ্যৎ সংঘাতের মাত্রা নির্ধারণ করতে পারে।

এদিকে সৌদি-সমর্থিত সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছে, হুথিদের যেকোনো হামলার জবাব দেওয়া হবে। অন্যদিকে হুথিরাও নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ হলো—সীমিত পাল্টাপাল্টি হামলা কি আবারও ইয়েমেনকে পূর্ণমাত্রার যুদ্ধে ঠেলে দেবে? নাকি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নতুন সংঘাত এড়ানো সম্ভব হবে? সেটিই এখন বড় প্রশ্ন।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কেবল আংশিক আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটন অপেক্ষা করছে বলেও জানান তিনি। রয়টার্স...
মক্কায় তিন দেশের সামরিক জোট। সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক—একসঙ্গে ঘোষণা করল, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা মানে তিন দেশের ওপরই হামলা! কিন্তু চুক্তির কালি শুকানোর আগেই সৌদিতে বিস্ফোরণ!...
একটি জলপথ—কিন্তু এখন সেটাই হয়ে উঠেছে পুরো যুদ্ধের সবচেয়ে বড় দর-কষাকষির জায়গা। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রশ্নে এবার এমন শর্ত সামনে আনল ইরান, যা মেনে নেওয়া...
ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের অস্পষ্ট অবস্থান আর ইরানের কৌশলগত নীরবতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন জটিল সমীকরণ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, কথার লড়াই আর পাল্টাপাল্টি হুমকির আড়ালে দীর্ঘমেয়াদি...
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের ১৩ বছর পর সুপ্রিম কোর্টে আপিল করেছেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা আবুল কালাম আযাদ। আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁর আপিল শুনানি মুলতবি করেছেন আপিল...
চাঁদপুরের মেঘনা নদীর ত্রিমোহনা এলাকায় সাড়ে চার হাজার বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার বিকেলে ট্রলারটি ডুবে যায়। তবে ট্রলারে থাকা চারজনকেই জীবিত উদ্ধার করা হয়েছে।
জুলাই আন্দোলনে হত্যার খবর প্রকাশ না করতে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ সরকার। সেসব কার্যক্রমের প্রমাণ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। ফোনকলের রেকর্ড থেকে জানা যায়, সে সময়ের তথ্য প্রতিমন্ত্রী...
ভারতের ঝাড়খণ্ডে আন্দোলনকারী শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। রাঁচিতে সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে বিধানসভা ঘেরাও অভিযানে পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী।...
লোডিং...

এলাকার খবর