মাদকের টাকা নিয়ে বিএনপিকর্মীকে গুলি, ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫: পুলিশ 

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম

রাজধানীর পল্লবীতে গুলি করে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে হত্যার চেষ্টার ঘটনায় সন্ত্রাসী ল্যাংড়া রুবেলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল এবং এক হাজার পিস ইয়াবা।

আজ বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকার ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, ঘটনার পরপরই আলমগীরের স্ত্রী বাদী হয়ে মামলা দায়েরের পর ডিবি মিরপুর বিভাগের একটি দল ছায়া তদন্ত শুরু করে। ভিডিও ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করা হয়।

শফিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য বিক্রয়ের লেনদেনকে কেন্দ্র করে ল্যাংড়া রুবেলসহ তার সহযোগীরা গোলাগুলির ঘটনাটি ঘটিয়েছে।

ঢাকা ডিবি প্রধান জানান, এ ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলার পাশাপাশি অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত শুক্রবার বিকেলে মিরপুর পল্লবীতে দক্ষিণ সিটির ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য আলমগীর হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে আলমগীর এবং এক পথচারী নারী গুরুতর আহত হন। ভুক্তভোগী আলমগীরের নামে একাধিক মাদকের মামলা রয়েছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ। 

 

বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের দুই নারীসহ তিনজন খুনের এক সপ্তাহ পার হলেও খুনের কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ। ফলে চাঞ্চল্যকর এই তিন খুনের সাথে জড়িতরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। হত্যার রহস্য উদঘাটন...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বসুরহাট পৌরসভার ৯ নম্বর...
রাঙামাটির জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি'র জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী ও সাবেক এক ছাত্রদল নেতাকে আটক করে নিয়ে গেছে সাদা পোশাকধারী ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক...
একটি একনলা বন্দুক, শর্টগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হলুদ রঙের হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্টিলের ঢাল, আটটি দেশীয় তৈরি বল্লম, ১৪টি লাল বালতিতে রাখা...
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তারর (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ, ইউএনও কক্ষের দরজায় লাথি ও ধাক্কাধাক্কিসহ কর্মকর্তাদের লাঞ্ছিতের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আজ বুধবার বেলা...
আজ বিশ্ব হাতি দিবস। খাদ্য সংকট, সংকুচিত আবাসস্থল ও মানুষের নানা পদক্ষেপে পার্বত্য চট্টগ্রামে চরম অস্তিত্ব সংকটে এশীয় বন্য হাতি। গত এক বছরের ব্যবধানে রাঙামাটির বরকল ও লংগদুতে একটি বিরল গোলাপি হাতির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর