আলোচনায় ইরানের হিট লিস্ট, ট্রাম্পসহ তালিকায় কারা?

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম

যুদ্ধের মাঠে ক্ষেপণাস্ত্রের পর এবার সামনে এল একটি বিস্ফোরক তালিকা। যেখানে একসঙ্গে দেখা যাচ্ছে বিশ্বের প্রভাবশালী ১৩ নেতার ছবি। সবার ওপরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর পাশেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই তালিকা প্রকাশের পর নতুন করে আলোচনায় মধ্যপ্রাচ্য। প্রশ্ন উঠছে—এটি কি শুধু রাজনৈতিক বার্তা, নাকি আরও বড় কোনো সংকেত? আর কেনই-বা হঠাৎ এই ১৩ জনকে একসঙ্গে তুলে ধরা হলো?

ইরানের কট্টরপন্থী পত্রিকা দৈনিক হামশাহরি একটি ইনফোগ্রাফিক্স প্রকাশ করেছে। সেখানে ১৩ জন বিদেশি নেতার ছবি দিয়ে তাঁদের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ‘প্রতিশোধের লক্ষ্য’ হিসেবে তুলে ধরা হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—এটি পত্রিকার প্রকাশিত তালিকা। ইরান সরকারের আনুষ্ঠানিক টার্গেট তালিকা হিসেবে এর কোনো নিশ্চিত স্বীকৃতি নেই।

তালিকার একেবারে ওপরে রাখা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। এ ছাড়া রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যারৎসসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা।

এই তালিকা প্রকাশ করা হয় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম বার্তার সঙ্গে। এতে তিনি বলেন, ‘প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা, এবং তা অবশ্যই বাস্তবায়িত হবে। এই অপরাধীরা শান্তিতে মৃত্যুবরণ করার আশা নিয়েই কবর পর্যন্ত যাবে।’ 

তবে তিনি তাঁর বক্তব্যে কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি। অন্যদিকে, হামশাহরি পত্রিকা সেই বক্তব্যের পাশেই ১৩ নেতার ছবিসহ ইনফোগ্রাফিক্স প্রকাশ করে, যা মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে চলে আসে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য পর্যবেক্ষণ করছিল ওয়াশিংটন। ট্রাম্প নিজেও সাংবাদিকদের বলেন, ‘তারা যুক্তরাষ্ট্রের নেতাকে সরিয়ে দিতে চায়—অর্থাৎ আমাকে। আমি তাদের টার্গেট লিস্টের ১ নম্বরে আছি।’

এদিকে এই ঘটনাই এমন এক সময় সামনে এল, যখন হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। নতুন মার্কিন হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালিয়েছে।

১৩ জন বিশ্বনেতার এই তালিকা আদৌ কোনো সরকারি পরিকল্পনার অংশ, নাকি কেবল একটি কট্টরপন্থী সংবাদপত্রের রাজনৈতিক বার্তা—সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো নেই। তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়। বার্তা, প্রতীক এবং মনস্তাত্ত্বিক চাপ—সবকিছুই এই সংঘাতের অংশ হয়ে উঠছে। আর সেই কারণেই, এই তালিকা প্রকাশের পর বিশ্বের নজর আবারও ঘুরে গেছে তেহরানের দিকে।

কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলার জবাবে এই পদক্ষেপ নিয়েছে তেহরান। রয়টার্স জানিয়েছে এ খবর। 
ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এই দাবি করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। পারমাণবিক অস্ত্র তৈরির বিস্ফোরক উপাদান মজুত আছে, এমন...
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পেরিয়ে গেলেও এখনো জনসমক্ষে দেখা যায়নি মোজতবা খামেনিকে। এমনকি তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা কিংবা দাফনেও অনুপস্থিত ছিলেন...
ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলতি সপ্তাহে তিন দফা হামলা চালাল মার্কিন সেন্ট্রাল কমান্ড।
চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্গম এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহায়তা পৌঁছাতে বেগ পেতে...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ জন। এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩৫০ জন। 
সম্প্রতি ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে চিত্রনায়ক ওমর সানীর একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এবার সেই বিতর্কে যেন নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা-উপস্থাপক...
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হলে ইউক্রেনই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। ইউক্রেনীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ফায়ার পয়েন্টের প্রধান ডেনিস স্টিলারম্যান এই দাবি করেছেন। তাঁর মতে, যুদ্ধবিরতির পর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর