ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আসলে কোথায়?

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পেরিয়ে গেলেও এখনো জনসমক্ষে দেখা যায়নি মোজতবা খামেনিকে। এমনকি তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা কিংবা দাফনেও অনুপস্থিত ছিলেন তিনি। যুদ্ধ, নিরাপত্তা আর রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে তাঁর এই অনুপস্থিতি ইরানের ক্ষমতা কাঠামোকে প্রশ্নের মুখে ফেলেছে।

আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন তাঁর ছেলে মোজতবা খামেনি। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর কোনো প্রকাশ্য উপস্থিতি নেই। নেই কোনো ভাষণ, ভিডিও বার্তা কিংবা নতুন ছবি।

একটি গুঞ্জন রয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আহত হওয়ার পর তিনি চিকিৎসাধীন। ধারণা করা হয়, সেই হামলায় তাঁর মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এখনো পুরোপুরি সুস্থ হননি। যদিও ইরান কর্তৃপক্ষ এই দাবি মানতে নারাজ।

ইরানি সূত্রগুলো বলছে, জনসমক্ষে না এলেও ইরানের যুদ্ধকৌশল নির্ধারণ ও শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মোজতবা খামেনি। নিরাপত্তাজনিত কারণেই মূলত তিনি প্রকাশ্যে আসছেন না বলেও জানায় তারা।

মোজতবা খামেনির এই অনুপস্থিতি সবচেয়ে বেশি আলোচনায় আসে আলী খামেনির জানাজা ও দাফনের সময়। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে খামেনির অন্য তিন ছেলে উপস্থিত থাকলেও ছিলেন না মোজতবা। এমনকি তাঁর পক্ষ থেকে এ নিয়ে কোনো শোকবার্তা পর্যন্ত প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, এখানেই তৈরি হয়েছে রাজনৈতিক সংকটের নতুন মাত্রা।

কারণ, ইরানের সর্বোচ্চ নেতা শুধু রাষ্ট্রপ্রধান নন; তিনি দেশটির রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় সর্বোচ্চ কর্তৃত্বের প্রতীক। তাই সংকটের এই সময়ে জনগণের সামনে তাঁর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে ইরানের ভেতরেও এ নিয়ে গুঞ্জন ও আলোচনা বাড়ছে। এখন পর্যন্ত ক্ষমতার কেন্দ্র হিসেবে দৃঢ় অবস্থান ধরে রেখেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বিশ্লেষকদের ধারণা, মোজতবা খামেনির রাজনৈতিক ভিত্তিও মূলত এই বাহিনীর ওপরই দাঁড়িয়ে আছে।

তাঁর বাবা আলী খামেনি দীর্ঘ ৩৭ বছরে ধীরে ধীরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু মোজতবার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। একই সঙ্গে মোজতবার ধর্মীয় গ্রহণযোগ্যতা তুলনামূলক কম, আবার স্বাধীন রাজনৈতিক পরিচিতিও সীমিত। ফলে সংকটের এই আবহে তাঁর নেতৃত্ব কতটা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।

ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এই দাবি করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। পারমাণবিক অস্ত্র তৈরির বিস্ফোরক উপাদান মজুত আছে, এমন...
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর তাঁর ছেলে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক কঠোর লিখিত বার্তা দিয়েছেন। বাবার...
ইরানকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরান মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করলে আরও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প।
চার দশক আগে রক্তক্ষয়ী যুদ্ধে মুখোমুখি ছিল ইরান ও ইরাক। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে দুই দেশের সম্পর্কের বাস্তবতা। মার্কিন হামলায় নিহত ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষযাত্রায়...
বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগ কাটছে না বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের। কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে ভেসে গেছে ঘেরের মাছ। ব্যাপক ক্ষতিগ্রস্ত জমির...
বিয়ের পর নতুন জীবন শুরু করেছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরি স্প্র্যাট। আনুষ্ঠানিকতার এক সপ্তাহ না পেরোতেই তারা পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। তবে এটি শুধু নবদম্পতির মধুচন্দ্রিমা নয়, তাদের সঙ্গে...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
শিকারিদের ফাঁদে আহত একটি রয়েল বেঙ্গল বাঘিনীকে ৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। দেশে প্রথমবার চিকিৎসার পর কোনো বাঘিনীকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হলো।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর