পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের চেষ্টা করছে ইরান: সিএনএন

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম

ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এই দাবি করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। পারমাণবিক অস্ত্র তৈরির বিস্ফোরক উপাদান মজুত আছে, এমন একটি জায়গার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব যখন একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখন তেহরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গণমাধ্যম সিএনএন। তারা বলছে, পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে ইরান।

ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় এসব স্থাপনার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সুরক্ষিত সামরিক কমপ্লেক্স পারচিনের একটি জায়গায় পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক মজুত আছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় তৈরি হওয়া গর্তগুলোর ওপর অস্থায়ী ঢাকনা দেওয়া হয়েছিল। কয়েক সপ্তাহ পর সেগুলো সরিয়ে বসানো হয় একটি জাল। এ ছাড়া কাছাকাছি কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে।

এসব ট্রাকের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, গর্তগুলো বন্ধের পরিকল্পনা করছে ইরান।

এদিকে পিক্যাক্স মাউন্টেনে আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে, টানেলের ভেতরে ট্রাক চলাচল করতে দেখা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের এই চেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের লঙ্ঘন। চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি স্থগিতে রাজি হয়েছিল ইরান।

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পেরিয়ে গেলেও এখনো জনসমক্ষে দেখা যায়নি মোজতবা খামেনিকে। এমনকি তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা কিংবা দাফনেও অনুপস্থিত ছিলেন...
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর তাঁর ছেলে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক কঠোর লিখিত বার্তা দিয়েছেন। বাবার...
ইরানকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরান মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করলে আরও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প।
চার দশক আগে রক্তক্ষয়ী যুদ্ধে মুখোমুখি ছিল ইরান ও ইরাক। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে দুই দেশের সম্পর্কের বাস্তবতা। মার্কিন হামলায় নিহত ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষযাত্রায়...
বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগ কাটছে না বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের। কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে ভেসে গেছে ঘেরের মাছ। ব্যাপক ক্ষতিগ্রস্ত জমির...
বিয়ের পর নতুন জীবন শুরু করেছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরি স্প্র্যাট। আনুষ্ঠানিকতার এক সপ্তাহ না পেরোতেই তারা পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। তবে এটি শুধু নবদম্পতির মধুচন্দ্রিমা নয়, তাদের সঙ্গে...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
শিকারিদের ফাঁদে আহত একটি রয়েল বেঙ্গল বাঘিনীকে ৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। দেশে প্রথমবার চিকিৎসার পর কোনো বাঘিনীকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হলো।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর