ইরানে অন্তত সাত ঘণ্টাব্যাপী হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে ইরানের উপকূলীয় এলাকায় অবস্থিত কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
দেশটির ক্ষেপণাস্ত্র, ড্রোনঘাঁটি, নৌ সক্ষমতা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। রয়টার্স জানিয়েছে এ খবর।
এদিকে, যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড আইআরজিসি।
সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ব্যবহৃত তেল ও গ্যাস রপ্তানি পথ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে সংগঠনটি। একইসাথে যুক্তরাষ্ট্রের সব অপকর্মের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলেও ঘোষণা তাদের।
অন্যদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা সায়েকাহ অভিযানের অষ্টম ধাপ শুরু করেছে। এ অভিযানে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে।



