ইরানকে শেষ সুযোগ দিচ্ছি: ট্রাম্প 

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৮:৪৫ এএম

যুদ্ধ নিয়ে চুক্তি সম্পাদনের জন্য ইরানকে শেষ সুযোগ দিচ্ছেন বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান বলে জানিয়েছে আল জাজিরা।

ট্রাম্প বলেছেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য এটি ইরানের ‘শেষ সুযোগ’। একই সঙ্গে তিনি দাবি করেন, কয়েক দিনের মধ্যেই নতুন আলোচনা শুরু হতে পারে। অবশ্য এর আগে সোমবার, তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলার কথা অস্বীকার করেছে।

মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহের শেষের দিকে ব্যাপকভাবে প্রচারিত ইরানে বড় হামলার প্রস্তুতির খবরটি নিশ্চিত করেছেন। ওই পরিকল্পনায় ইরানের লক্ষ্যবস্তুতে একটি বিশাল মার্কিন সামরিক হামলার কথা বলা হয়েছিল।

ট্রাম্প সাংবাদিকদের জানান, এই অঞ্চলের দেশগুলোর অনুরোধের পর তিনি সংযম প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন এবং এমন কোনো হামলার অনুমোদন দেননি, যার ফলে ইরানের অভ্যন্তরে সম্ভবত হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারতো।

তিনি বলেন, সঠিক কাজটি করা এবং এমন শর্তে সম্মত হওয়াটা ইরান সরকারের ওপরই নির্ভর করছে, যার মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি না করা এবং হরমুজ প্রণালির একক নিয়ন্ত্রণ না চাওয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা–পাল্টা হামলা নিয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত এখনও না আসায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে আবারও। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
যুদ্ধটা শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। কিন্তু সেই যুদ্ধের নিয়ন্ত্রণ কি এখনো তাঁর হাতেই? যদিও হোয়াইট হাউস বলছে—সব পরিকল্পনা অনুযায়ী চলছে। কিন্তু পর্দার আড়ালের খবর সম্পূর্ণ...
বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদ। কিন্তু একজন মানুষকে খুঁজে পেতেই যেন থমকে গেছে তাদের সব প্রযুক্তি! পাঁচ মাসেরও বেশি সময় ধরে নেই কোনো ফোন, ল্যাপটপ, নেই কোনো ডিজিটাল সিগন্যাল।...
মধ্যপ্রাচ্যে এমন একটি বিশ্বাস ছিল, যা বছরের পর বছর কেউ ভাঙতে পারেনি। তা হলো—ইসরায়েলের আকাশে ঢুকে সফলভাবে হামলা চালানো প্রায় অসম্ভব। বিশ্বের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা, অত্যাধুনিক প্রযুক্তি আর...
ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার শ্যামপুর মাঠপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিএসএফের ছোড়া গুলিতে মো. রুবেল মিয়া (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি পেশায় একটি প্রাইভেট...
সম্প্রতি মেট্রোরেল স্টেশন ও সাভারে বোমা উদ্ধার এবং ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বাড়ায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় বিস্ফোরণের একই পরিবারের দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে...
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান শনাক্ত করতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। ইলেকট্রনিক নজরদারি বিফলে যাওয়ায় এখন মানব গোয়েন্দা তথ্যের ওপরই বেশি নির্ভর করছে তারা।...
লোডিং...

এলাকার খবর