ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম

ভারতের ঝাড়খণ্ডে আন্দোলনকারী শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। রাঁচিতে সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে বিধানসভা ঘেরাও অভিযানে পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, স্বচ্ছ পরীক্ষা পদ্ধতির দাবিতে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলছে আন্দোলন। অনির্দিষ্টকালের অনশনে বসেছেন কয়েকজন আন্দোলনকারী। দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের পর ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে পরীক্ষা বাতিল ও সিবিআই তদন্তের দাবিতে চলা এই আন্দোলনে হাজার হাজার পরীক্ষার্থী সোমবার ঝাড়খণ্ড বিধানসভা অভিযান করেন।

পুরোনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবন পর্যন্ত একটি শান্তিপূর্ণ অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা মিছিল নিয়ে বিধানসভার দিকে যেতে চাইলে প্রথমে পুলিশ জলকামান চালায়, পরে লাঠিচার্জ করে। আন্দোলনকারীদের দাবি, এতে কয়েকজন আহত হয়েছেন।

এদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন আন্দোলনকারী দেবেন্দ্রনাথ মাহাতো।

এর আগে তিনবার রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনকারীরা।

ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার বলছে যে তারা আন্দোলনকারীদের অধিকাংশ দাবিই মেনে নিয়েছে। তবে আন্দোলনকারীরা জানাচ্ছেন, পরীক্ষায় যে বিপুল দুর্নীতি হয়েছে, তার জন্য তারা যে সিবিআই তদন্তের দাবি করেছেন, তা মানতে নারাজ সরকার।

অন্যদিকে এই দুর্নীতির তদন্তে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত শাখা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইতিমধ্যে তিনটি পরীক্ষা বাতিল করা হয়েছে।

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে চলা বিক্ষোভ আর ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে অবশেষে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার...
কলকাতার শিখা হোটেলে সাত বাংলাদেশিসহ নয় জনের নিহতের ঘটনায় ধস নেমেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়। আগুন লাগার এক মাস পরেও পর্যাপ্ত গ্রাহক পাচ্ছে না স্থানীয় হোটেলগুলো।
শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি পর্যালোচনার বিষয়ে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাংলাদেশ। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারতের...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী সন্দেহভাজন ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন শিক্ষার্থী। শুক্রবার দক্ষিণ কোটাবাতো...
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুধু রক্ষণে নয়, পরিবর্তন আসতে পারে আক্রমণভাগেও। এ ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ফারহান আলী ওয়াহিদ। সেক্ষেত্রে দুই উইংয়ে সুযোগ পেতে পারেন রাকিব হোসেন ও শুকি ইতোফুসা। এছাড়া আগের ম্যাচে...
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পর বিশ্ববাজারে বেড়ে গেল জ্বালানি তেলের দাম। আজ সোমবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
চাঁদপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী কিশোরদের অপরাধ প্রবণতা রোধে জেলার সকল থানা ও ডিবি পুলিশ একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর