সমঝোতার শর্ত না মানলে হরমুজও খুলবে না: ইরান

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৭:৪৭ পিএম

সমঝোতা স্মারকের নির্ধারিত শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না বলে আবারও জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গালিবাফ বলেন, ‘অবরোধ তোলার জন্য যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকের মাধ্যমে পাওয়া সুযোগটি ইরানের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নৌ-অবরোধ প্রত্যাহার, অবরুদ্ধ সম্পত্তি মুক্ত, তেলসংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, সব দিক থেকে হুমকি ও সামরিক অভিযান বন্ধ করা এবং সমঝোতা স্মারকের অন্যান্য শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে না।’

সোমবার ইরানের রেভোলিউশনারি গার্ডও একই ধরনের অবস্থানের কথা জানিয়েছে।

রেভোলিউশনারি গার্ডের ডেপুটি প্রধান ইয়াদুল্লাহ জাওয়ানি বলেছেন, ‘ইসলামাবাদ চুক্তির ভিত্তিতেই যুদ্ধ শেষ হওয়া উচিত এবং যুক্তরাষ্ট্র এই চুক্তির আওতায় তাদের অঙ্গীকার পূরণ করলেই কেবল হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য সমঝোতা স্মারকের নির্ধারিত ৬০ দিনের মেয়াদ শেষ হয়েছে সোমবার।

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘর্ষের পর, উভয় পক্ষই ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছিল, তারা এই প্রক্রিয়াটিকে কার্যত শেষ বলেই মনে করে।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন চুক্তিটির মেয়াদ আর বাড়াতে চান না।

যুদ্ধের ময়দানে নতুন এক ঘোষণা দিয়ে আলোড়ন তুলেছে ইরান। মার্কিন সেনাকে জীবিত আটক বা হত্যার ক্ষেত্রে ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান। আর নারীদের ক্ষেত্রে সেই পুরস্কার নাকি...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রভাব পড়েছে ইরানের অর্থনীতিতে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এ ছাড়া, চাকরির সংকটে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে।...
ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দীর্ঘ ও অনিশ্চিত দায়িত্ব এখন বড় ধরনের মানসিক সংকটে রূপ নিয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে আত্মহত্যার...
হরমুজের রক্ষকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। প্রণালিটিকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার ট্রাম্পের হুমকির জবাবে এ...
পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়ে ভাইরাল সেই সাবেক ছাত্রদল নেতা জোবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পী’কে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। 
অর্থবছরের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। এতে অর্থবছরের শুরুতেই এপ্রিল থেকে অবকাঠামো প্রকল্পের কাজ শুরু করা যাবে। অর্থনীতিবিদদের মতে, বর্ষার আগেই উন্নয়নকাজ শেষ করতে পারলে, কমবে অর্থের অপচয়। তবে...
অনলাইনে একটি সাধারণ বিজ্ঞাপনের মধ্যদিয়ে যে গল্পের শুরু হয়েছিল, এবার তা শেষ হলো বিশ্বজয়ে! যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ‘টিনইগল ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন’-এর ফাইনালে...
বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি খাত এবং অবকাঠামো বিনিয়োগ নিয়ে দু’টি যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন-সিআইআই। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক...
লোডিং...

এলাকার খবর