তেলের দাম কবে কমতে পারে, জানালেন ট্রাম্প 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ এএম

যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হবে ইরান যুদ্ধ। বুধবার মেরিল্যান্ডের বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানিয়েছে এ খবর।

ট্রাম্প আরও বলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ বন্ধের পাশাপাশি তেলের দামও নিয়ন্ত্রণে চলে আসবে। এসময় ওয়াশিংটন সক্রিয়ভাবে কোনো চুক্তির চেষ্টা না করলেও তেহরানের সাথে আলোচনার সম্ভাবনা এখনো রয়েছে বলেও দাবি করেন তিনি।

এছাড়াও, মার্কিন অভিযানে ইরানের অবস্থা খুবই শোচনীয় বলে উল্লেখ করেন ট্রাম্প। পারমাণবিক অস্ত্রের সুযোগ ধ্বংস, চরম মূদ্রাস্ফীতির জেরে ইরানের অবস্থা নাজেহাল বলে মত তার।

এদিকে, যুদ্ধ শেষের জন্য ইরান মধ্যবর্তী নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, দুর্বল কোন দল ক্ষমতায় আসলে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ পাবে।

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত কেবল মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করেছে না। বরং মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে ফেলছে গোটা উপসাগরীয় অঞ্চলকে। কেননা হরমুজের তেলবাহী জাহাজে যেকোন...
আজ শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নেওয়া হয়েছে সব প্রস্তুতি।
ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন তেল ও গ্যাস কোম্পানির স্থাপনাতেও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানি...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের পাশের সড়কে একটি কার্গো বিমান ছিটকে পড়েছে। এসময় উড়োজাহাজটি ওই সড়কে থাকা কয়েকটি গাড়িতে আঘাত করে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে একটি জুতার শোরুমে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই আগুন সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
সরকার বলছে, সারের সংকট নেই। প্রচুর আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। অথচ কৃষকের দাবি, চাহিদামতো সার পাওয়া যাচ্ছে না, দামও চড়া। এ পরিস্থিতিতে সন্দেহ করা হচ্ছে ডিলারদের। চাষিদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা দেখতে গিয়ে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির জের টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জালিয়াতির অভিযোগে...
লোডিং...

এলাকার খবর