হরমুজ সংঘাত: বিপর্যয়ের ঝুঁকিতে গোটা উপসাগরীয় অঞ্চলের পরিবেশ

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত কেবল মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করেছে না। বরং মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে ফেলছে গোটা উপসাগরীয় অঞ্চলকে। কেননা হরমুজের তেলবাহী জাহাজে যেকোন হামলায় সৃষ্ট পরিবেশ বিপর্যয়–ভয়ংকর মানবিক সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ এএম

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত কেবল মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করেছে না। বরং মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে ফেলছে গোটা উপসাগরীয় অঞ্চলকে। কেননা হরমুজের তেলবাহী জাহাজে যেকোন হামলায় সৃষ্ট পরিবেশ বিপর্যয়–ভয়ংকর মানবিক সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্য উত্তেজনার ফলে হরমুজ প্রণালী ও চারপাশের জলপথ পরিণত হয়েছে বিপর্যয়ের বারুদে। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক হামলায় একাধিক তেলের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

হরমুজের এই জলপথ দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামবাহী ট্যাঙ্কার চলাচল করছে। ফলে বড় ধরনের হামলায় জাহাজ থেকে সাগরে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখছেন অনেকেই।

বেসরকারি সংস্থা মেরিনট্রাফিক এর তথ্যমতে, বর্তমানে হরমুজ প্রণালী পার হওয়ার অপেক্ষায় এবং ওমান উপসাগর ও বৃহত্তর আরব উপসাগরীয় অঞ্চলে শত শত জাহাজ অবস্থান করছে। যার মধ্যে রয়েছে অন্তত ১৮টি বড় তেলবাহী নৌযান। এসব জাহাজের সম্মিলিত ধারণক্ষমতা প্রায় ১ কোটি ৭৬ লাখ ঘনমিটার। যা বিশ্বের দৈনিক তেলের চাহিদার ১১ শতাংশের সমান।

সংঘাতের ফলে এসব বাণিজ্যিক নৌযানে বড় ধরনের অগ্নিকাণ্ড বা জাহাজডুবিতে তেল নিঃসরণের ঘটনা ঘটলে --- তা গোটা অঞ্চলের সামুদ্রিক জীববৈচিত্রকে ঝুঁকির মুখে ফেলবে। এমনকি আরব সাগরের পানি ভারত মহাসাগরে ছড়িয়ে পড়লে পুরো উপসাগরীয় বাস্তুতন্ত্র ধ্বংসের আশঙ্কা রয়েছে।

এর আগে ১৯৯১ সালে ইরাকের বিরুদ্ধে মার্কিন ডেজার্ট স্টর্ম অভিযানের সময় ওমানের উপকূলে ৮ লাখ ব্যারেল তেল ছড়িয়ে পড়ে। যার ফলে সেখানকার প্রবাল প্রাচীর, জলজ বন, সামুদ্রিক ঘাসের স্তর ও মাছ দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়েছিল। এদিকে বর্তমান সংঘাতেও সাগরে তেল ছড়িয়ে পড়লে বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে সাগরের প্ল্যাঙ্কটন ও মাছের লার্ভা।

অন্যদিকে, উপসাগরীয় দেশগুলো তাদের বিশুদ্ধ পানির চাহিদার জন্য সম্পূর্ণভাবে সমুদ্রের পানি পরিশোধন কেন্দ্রের ওপর নির্ভরশীল। তাই সাগরের পানি দূষিত হলে এই পরিশোধন প্রক্রিয়াও মারাত্মকভাবে ব্যাহত হবে। যার ফলে এ অঞ্চলের কোটি কোটি মানুষের জীবন হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার চেহারা কেমন হতে পারে? সেখানে কি আগের মতোই লাখ লাখ সেনা, বিশাল ট্যাংক বহর মোতায়েন কিংবা দীর্ঘস্থায়ী গোলাবর্ষণ হবে? নাকি ভিন্ন কোন কৌশল থাকবে? রুশ গণমাধ্যম আরটির...
সৌদি আরবের জিজান শহরে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর তেল স্থাপনায় নতুন করে হামলা হয়েছে। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে।
ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন তেল ও গ্যাস কোম্পানির স্থাপনাতেও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানি...
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সংঘর্ষে ১৪১ জন যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার সকাল পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. নবাব হোসেন। এর আগে তিনি বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮৭ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার...
পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত‍্যু হয়েছে। বুধবার সন্ধ‍্যা ৭টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর