মধ্যপ্রাচ্যে মার্কিন তেল–গ্যাস কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ এএম

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন তেল ও গ্যাস কোম্পানির স্থাপনাতেও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানি তেলবাহী ট্যাংকারে হামলার হুমকি দেয়ার পর এ সতর্কবার্তা দেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গালিবাফ বলেন, ইরানের সম্পদে আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে। এমন হামলা চালানোর সক্ষমতা ইরান এরই মধ্যে প্রমাণ করেছে বলেও দাবি করেন তিনি।

এর আগে, হরমুজ প্রণালিতে ওমানের সাথে নতুন নৌপথ ঘোষণার কথা জানান ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই।

এদিকে, ইরানকে সংলাপে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা– আইএইএ। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা ইরানের পারমাণবিক ফাইল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোর উদ্যোগ নিচ্ছে। তবে তেহরান বলছে, এ ধরনের যেকোনো পদক্ষেপের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতের দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না ইরান। এদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে, বিগত মাসগুলোতে ওয়াশিংটনের সামরিক...
আফ্রিকা মহাদেশের আয়তন বাড়িয়ে এবং উত্তর আমেরিকা ও ইউরোপকে ছোট করে দেখিয়ে বিশ্বের নতুন মানচিত্র গ্রহণের পক্ষে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। তবে সংস্থাটির এই পদক্ষেপে মোটেও খুশি নয়...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। যুদ্ধের অবসানে একটি...
ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিউনিসিয়ায় দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জোয়ে হুড। 
বিরোধীদলের লংমার্চ নিয়ে সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের একটি পার্টি সেন্টারে এনসিপির জেলা শাখার আয়োজনে...
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনা তলা এলাকায় চাঁপা ব্রিজের নিকট এ ঘটনা ঘটে।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর