ফুরিয়ে আসছে সৌদির রপ্তানিযোগ্য তেল?

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ আরও সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক দিনের মধ্যে পাইপলাইনটি চালু করা না গেলে সৌদি আরবের রপ্তানির জন্য মজুত তেল ফুরিয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন দেশটির তেল ক্রেতা ও ব্যবসায়ীরা।

এতে বিশ্বে দৈনিক প্রায় ৪ শতাংশ তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

শুক্রবার ড্রোন হামলার পর সৌদি আরব পাইপলাইনটি বন্ধ করে দেয়। হামলায় পাইপলাইনের কতটা ক্ষতি হয়েছে এবং কত দিন এটি বন্ধ থাকবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি রিয়াদ।

তবে রয়টার্সের সঙ্গে কথা বলা কয়েকটি সূত্র ক্ষয়ক্ষতি ও মেরামতের সময় নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে।

একটি সূত্র জানিয়েছে, মেরামতে ৫ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। অন্য একটি সূত্রের দাবি, এর আগেই মেরামত শেষ হতে পারে এবং কাজ চলার সময়ও পাইপলাইনের একটি অংশ দিয়ে তেল সরবরাহ চালু রাখা সম্ভব হতে পারে।

বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালি দখলে নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর মাধ্যমে পুরো প্রণালিতে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। প্রণালি দখলের জেরে লোহিত সাগর...
ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর বৃহস্পতিবার এই বন্দরের নিয়ন্ত্রণ নেয় ইরানপন্থী হুতিরা। পরে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির মাঝে অবস্থিত পেরিম দ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেয়...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্রমেই বিপাকে পড়ছে যুক্তরাষ্ট্র। ইরানের দখল থেকে হরমুজের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় চ্যালেঞ্জ হুতিদের কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালি সুরক্ষিত...
সৌদি আরবের জিজান শহরে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর তেল স্থাপনায় নতুন করে হামলা হয়েছে। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে।
৭০ বছরের দাম্পত্য জীবনের শেষপ্রান্তে এসে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের বৃদ্ধ সাজু শেখ ও নূরজাহান দম্পতি। প্রায় ৮৫ বছর বয়সী সাজু শেখ নিজে বার্ধক্যে...
ইউক্রেনের ইয়াহোদিনে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কিছুক্ষণ আগেই যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ওই পথ দিয়ে গিয়েছিলেন। কিয়েভে...
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে।’ সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া এবং তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় তেলের দাম প্রতি ব্যারেল ১০৮ ডলার ছাড়িয়েছে।
লোডিং...

এলাকার খবর