রিয়াদ বিমানবন্দরে এক সপ্তাহে চতুর্থ হামলা, নিহত ১

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক সপ্তাহে চতুর্থ দফা হামলা চালিয়েছে হুতিরা। রোববারের হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছে। 

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৯ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক সপ্তাহে চতুর্থ দফা হামলা চালিয়েছে হুতিরা। রোববারের হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামলায় বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। নতুন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক। খুব বেশি প্রয়োজন ছাড়া সৌদি আরব ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য।

এদিকে, কিং খালিদ বিমানবন্দরে শনিবারের হামলায় বাংলাদেশিসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। আহতদের মধ্যে এক ভারতীয় নাগরিক মারা গেছেন।

সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুক হামলায় দুই শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ নিহত হয়েছে ১২ জন। আহত হয়েছে অন্তত ৩০৯ জন। ইয়েমেনের গৃহযুদ্ধে দেশটির সরকারি বাহিনীকে সমর্থন দেওয়ার কারণেই সৌদি আরবে আক্রমণ...
ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম শুভ...
সীমিত রুট ও প্রচারের ঘাটতি আর যাত্রী না পাওয়ায় ধুঁকছে নারীদের জন্য বিশেষায়িত পিংক বাস সেবা। ১৮ আগস্ট চালুর পর থেকেই পরিচালন সংস্থা বিআরটিসির লোকসান প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা।
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তারই কথিত প্রেমিক কক্সবাজারের রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে সদর থানা-পুলিশ।
পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে নৌকা ডুবে অন্তত ১৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ শিশু রয়েছে। এখনও নিখোঁজ ৮৪ জন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর