ফিল্ড মার্শাল হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

আপডেট : ২০ মে ২০২৫, ০৭:১৭ পিএম

ভারতের সঙ্গে সংঘাতের মধ্যেই এবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল র‍্যাঙ্কে উন্নীত করার সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির কেবিনেট থেকে এই ফিল্ড মার্শাল র‍্যাঙ্কে উন্নীত করার সুপারিশ অনুমোদনও করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। তবে এ ব্যাপারে ওই প্রতিবেদনে আর বিস্তারিত উল্লেখ করা হয়নি। এ নিয়ে কারও প্রতিক্রিয়াও এখনো পাওয়া যায়নি।  

ফিল্ড মার্শাল পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদ এবং পাঁচ তারকা বিশিষ্ট র‍্যাঙ্ক। এর আগে পাকিস্তানে একমাত্র একজনই এই পদ পেয়েছিলেন। ১৯৫৯ সালে নিজেই নিজেকে এই পদ দিয়েছিলেন জেনারেল আইয়ুব খান। ১৯৫৮ সালের ২৭ অক্টোবর থেকে ১৯৬৯ সালের ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে কেবিনেট বৈঠকে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভির এক প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের সঙ্গে সংঘর্ষে ‘অনুকরণীয় ভূমিকার’ জন্য আসিম মুনিরকে পদোন্নতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সময় আসিম মুনির ঘোষণা করেছিলেন, তারা তাদের জাতীয় মর্যাদা রক্ষার জন্য পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
 

 

 

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর