ইমরান খান জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: পাকিস্তান আইএসপিআরের ডিজি

পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ইমরান খানের সেনাবাহিনীবিরোধী বক্তব্য ও বিদেশি শক্তির সঙ্গে সমন্বয় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তিনি আরও দাবি করেন, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী মানসিকভাবে বিভ্রান্ত এবং দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছেন।

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

ইমরান খানের বক্তব্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। একইসঙ্গে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী মানসিকভাবে অসুস্থ ও বিভ্রান্ত বলেও মন্তব্য করেন আইএসপিআর মহাপরিচালক। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শুক্রবার রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ বলেন, ‘ইমরান খান ও তার দল সেনাবাহিনীবিরোধী বক্তব্য ছড়াচ্ছে, বিদেশি শক্তির সাথে সমন্বয় করছে, বিশৃঙ্খলা উসকে দিচ্ছে ও ধারাবাহিকভাবে সেনাবাহিনীকে টার্গেট করছে। সেনাবাহিনী বা তার নেতৃত্বকে আক্রমণের অর্থ আরেকটি সেনাবাহিনী তৈরির সুযোগ করে দেওয়া।

এর আগে গত ২ ডিসেম্বর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে মানসিক ভারসাম্যহীন অভিহিত করেন কারাবন্দী ইমরান খান। ইমরান খান অভিযোগ করেন, আসিম মুনিরের নৈতিক দেউলিয়াপনা পাকিস্তানের সংবিধান ও আইনের শাসনকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তাঁর বিভিন্ন নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

ইমরানের আরও অভিযোগ, মুনিরের নির্দেশে তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে বানোয়াট মামলায় কারারুদ্ধ করা হয়েছে। প্রচণ্ড মানসিক নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই প্রতিষ্ঠাতা। 

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
বালুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে—এমন একটি দাবি সংবলিত বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘রিপাবলিক অব বালুচিস্তান’ (বালুচিস্তান প্রজাতন্ত্র) নামে ভাইরাল ওই...
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। তবে লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে ক্ষমতায় বসতে চললেও, তাঁর সরকার গঠন ও রাষ্ট্রনীতি নিয়ে...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর