পাকিস্তানের অভিযান: তেহরিক-ই তালেবান সংশ্লিষ্ট ১৩ জন নিহত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বান্নু এবং মোহমান্দ জেলায় পরিচালিত দুইটি অভিযানে অন্তত ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এদের সবাই দেশটির কট্টর ইসলামপন্থি নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান (টিটিপি) এবং এর বিভিন্ন মিত্রগোষ্ঠীর সদস্য।

রোববার এক বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গোপন সামরিক তথ্যের ভিত্তিতে বান্নু এবং মোহমান্দ জেলায় পৃথক সেনা অভিযান চালানো হয়। অভিযানে মোহমান্দে ৭ জন এবং বান্নুতে ৬ জন সন্ত্রাসী নিহত হয়।

দুই জেলায় অভিযান এখনও অব্যাহত আছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবানের শাসন প্রতিষ্ঠার পর থেকে আফগান সীমান্তবর্তী পাকিস্তানি এই দুই প্রদেশে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে।

সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
নেপালের ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধারের পর কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যথাযথ সম্মানের সঙ্গে সৎকার করা। অনেক মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে নেপালের চিতওয়ান...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৭৯৪ জন। বিদেশিসহ এখনও নিখোঁজ ৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এছাড়া নিখোঁজের সংখ্যা প্রায় আড়াই হাজার। এর মধ্যে ৫৮৯ জনই বিদেশি নাগরিক। পঞ্চম দিনের মতো উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনা ও...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর