নেপালে বন্যায় নিহত বেড়ে ৭৫০, এখনো নিখোঁজ ৮ হাজারের বেশি 

আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এছাড়া নিখোঁজের সংখ্যা প্রায় আড়াই হাজার। এর মধ্যে ৫৮৯ জনই বিদেশি নাগরিক। পঞ্চম দিনের মতো উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনা ও জরুরি বিভাগের কর্মীরা। এখন পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে উদ্ধার করা হয়েছে। তিব্বতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। নিখোঁজ সাড়ে ৫ শতাধিক। 

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৩:৩৮ পিএম

আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এছাড়া নিখোঁজের সংখ্যা প্রায় আড়াই হাজার। এর মধ্যে ৫৮৯ জনই বিদেশি নাগরিক। পঞ্চম দিনের মতো উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনা ও জরুরি বিভাগের কর্মীরা। এখন পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে উদ্ধার করা হয়েছে। তিব্বতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। নিখোঁজ সাড়ে ৫ শতাধিক। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, প্রকৃতির রুদ্ররূপে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমালয় অঞ্চল। মুহূর্তের মধ্যে বদলে গেছে অসংখ্য মানুষের জীবন। ধ্বংসস্তূপের মধ্যে কেউ খুঁজে ফিরছেন স্বজনদের। আবার কেউ লড়ছেন বেঁচে থাকার জন্য। পঞ্চম দিনের মতো দুর্গম পাহাড়ি এলাকায় প্রতিকূলতার মধ্যেও চলছে উদ্ধার তৎপরতা।

বৈরী আবহাওয়ার কারণে সাময়িক স্থগিত থাকার পর শনিবার থেকে আবারও জোরদার করা হয়েছে উদ্ধার অভিযান। দুর্গম এলাকায় পৌঁছাতে ব্যবহার হচ্ছে হেলিকপ্টার। উদ্ধার অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছে নিখোঁজ থাকা ব্যক্তিদের পরিবারের স্বজনেরা।

এদিকে নিখোঁজ স্বজনদের সন্ধানে সেনা ক্যাম্প ও উদ্ধারকেন্দ্রগুলোতে ভিড় করছেন পরিবারের সদস্যরা। এখন পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে খাবার, ওষুধসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী।

এর মধ্যেই ভোতে কোশি নদীর পানি বৃদ্ধি পাওয়ার খবর জানিয়েছে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সতর্ক থাকতে বলা হয়েছে নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

অন্যদিকে, উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে তিব্বতেও। সময়ের সাথে সাথে সেখানেও পাল্লা ভারী হচ্ছে প্রাণহানি ও নিখোঁজ থাকা মানুষের সংখ্যার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চীনা কর্তৃপক্ষের কঠোর তথ্য নিয়ন্ত্রণের কারণে তিব্বতে দুর্যোগের প্রকৃত চিত্র ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর