সামরিক অভিযানের আশঙ্কা: এলাকা ছেড়েছেন ১০ হাজার পাকিস্তানি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

সম্ভাব্য সামরিক অভিযানের ভয়ে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকা থেকে পালিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মসজিদ থেকে ঘোষণা দিয়ে পরিবারগুলোকে অভিযানের বিষয়ে সতর্ক করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগানিস্তান সীমান্তবর্তী তিরাহ উপত্যকার বাসিন্দারা জানিয়েছেন, ভারী তুষারপাত ও প্রচণ্ড শীতের মধ্যেও তাঁরা আশপাশের এলাকায় সরে যেতে বাধ্য হয়েছেন।

তাঁদেরই একজন দোকানদার গুল আফ্রিদি পরিবার নিয়ে তিরাহ উপত্যকা থেকে প্রায় ৭১ কিলোমিটার পূর্বের বারা শহরে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ‘মসজিদ থেকে ঘোষণা দিয়ে সবাইকে চলে যেতে বলা হয়। সবাই এলাকা ছাড়ছিল, তাই আমরাও এখানে চলে এসেছি।’

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এলাকা ছেড়ে আসা কয়েক হাজার পরিবারকে সহায়তার জন্য নাম নিবন্ধন করা হচ্ছে।

তিরাহ উপত্যকা অনেক দিন ধরেই তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি হিসেবে পরিচিত। এই গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলা চালানোর অভিযোগ আছে।

অবশ্য পাকিস্তান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযানের ঘোষণা দেয়নি। গত মঙ্গলবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ দাবি করেন, তিরাহ এলাকায় কোনো অভিযান চলমান নেই। স্থানীয়দের আশপাশের এলাকায় আশ্রয় নেওয়ার ঘটনাকে তিনি ‘স্বাভাবিক মৌসুমি স্থানান্তর’ হিসেবে বর্ণনা করেছেন।

সামরিক বাহিনীর সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, এই স্থানান্তরের জন্য কয়েক মাস ধরে জাতিগোষ্ঠীগুলোর সঙ্গে জেলা প্রশাসন ও নিরাপত্তা সংস্থার আলোচনা চলছে। কারণ, সশস্ত্র জঙ্গিরা স্থানীয়দের মধ্যে লুকিয়ে থেকে বাসিন্দাদের ওপর চাপ সৃষ্টি করে আসছে।

সূত্রটি আরও জানায়, অভিযানে হতাহতের ঝুঁকি কমাতে স্থানীয়দের সাময়িকভাবে এলাকা ছাড়তে উৎসাহিত করা হয়েছে। তবে পাহাড়ি ভূপ্রকৃতি ও শীতের কারণে বড় কোনো অভিযান এখনো শুরু করা যায়নি।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই সপ্তাহের শুরুতে অভিযোগ করেন, তিরাহ উপত্যকায় অভিযানের বিষয়ে কেন্দ্রীয় সরকার তাঁকে অবগত করেনি। প্রাদেশিক সরকারের মত উপেক্ষা করেই গোপন বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁর দাবি। তিনি অভিযোগ করেন, প্রচণ্ড শীতের মধ্যেও নিরাপত্তা অভিযানের অজুহাতে মানুষকে বাস্তুচ্যুত করা হচ্ছে।

গত শুক্রবার এই বিষয়ে জানতে চাইলে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকার রয়টার্সের আবেদনের জবাব দেয়নি।

গত বছরের সেপ্টেম্বরে তিরাহ উপত্যকায় একটি সন্দেহভাজন বোমা তৈরির কারখানায় বিস্ফোরণে বহু মানুষ মারা যায়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, হেলমান্দ ও কুনার প্রদেশে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় ২২ সশস্ত্র যোদ্ধা...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর