দিল্লিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে ঘটা ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ১৫ জুন ২০২৬, ০২:৪৯ পিএম

ভারতের নয়াদিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে বাধা দেওয়ার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে ঘটা ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

এর আগে, রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেয় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এ ঘটনায় দিল্লি সফর বাতিল করে দেশে ফিরে আসেন তিনি।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, রাতে দিল্লিতে সরকারি সফর বাতিল করে সেখান থেকে কলম্বো যান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সকালে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। দুপুরে তিনি ঢাকায় পৌঁছান।

জানা গেছে, কূটনৈতিক পত্র দিয়ে ভারতকে আগাম অবহিত করার পরও কোনো কারণ না জানিয়ে উপদেষ্টাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয় দিল্লির বিমানবন্দরে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি সফর বাতিল করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন।

আজ থেকে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে দিল্লি যান উপদেষ্টা জাহেদ উর রহমান।

ভারতের নয়াদিল্লিতে বিমানবন্দরে তাঁকে প্রবেশে বাধা দেওয়ার যে ঘটনা ঘটেছে, তাতে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ...
দিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধার পর দিল্লি সফর বাতিল করে আজ সোমবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। এবার সর্বোচ্চ, অর্থাৎ ১৫ দশমিক ৩৯ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে। যা মোট জিডিপির ২ দশমিক ১১ শতাংশ। গত বছরের তুলনায় বরাদ্দ...
কর্মজীবী মায়েদের নিশ্চিন্তে কাজ করার পরিবেশ তৈরিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। দুই ধাপে দেশে আরও ৮০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) স্থাপন করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বুধবার বিকাল থেকে রাত ৮টার মধ্যবর্তী...
এক সপ্তাহের বেশী সময় ধরে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ ও নতুন পরিচালনা পর্ষদসহ সাত দফা দাবিতে আন্দোলন করার ফলে, ব্যাংকটিতে গ্রাহকদের টাকা তোলার প্রবণতা বাড়ে। ব্যাংকটির চলমান...
সফরে দুই দেশের রাষ্ট্র প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। মালয়েশিয়ায় শ্রমবাজার ইস্যুতে...
খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী পবন কুমার বলেছেন, ‘বাংলাদেশ–ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট বাংলাদেশের মোট জাতীয় চাহিদার ১০-১২℅ পূরণ করছে বর্তমানে। এটি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের এবং দুই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর