বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে সর্বোচ্চ বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে সর্বোচ্চ ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। চালু হচ্ছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, বাড়ছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা।

আপডেট : ১১ জুন ২০২৬, ০৬:৩৬ পিএম

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। এবার সর্বোচ্চ, অর্থাৎ ১৫ দশমিক ৩৯ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে। যা মোট জিডিপির ২ দশমিক ১১ শতাংশ। গত বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে সাড়ে ২৭ হাজার কোটি টাকার বেশি। 

বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে সর্বোচ্চ ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কিছু নতুন কর্মসূচি নেওয়ার পাশাপাশি বয়স্ক ভাতাসহ কিছু কর্মসূচিতে উপকারভোগী বাড়ানো হচ্ছে। বাড়ছে ভাতার পরিমাণও। 
 
এবার বাজেটে প্রথমবার যুক্ত হয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কর্মসূচি। সর্বোচ্চ বরাদ্দ ফ্যামিলি কার্ডে। এ কার্ডধারী ৪১ লাখ নারী মাসে পাবেন ২৫০০ টাকা করে। এতে ব্যয় হবে সাড়ে ১৪ হাজার কোটি টাকা। এছাড়া ৪২ লাখ কৃষকের কৃষক কার্ডের জন্য বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা।  

ফ্যামিলি কার্ডের পর সর্বোচ্চ বরাদ্দ বয়স্ক ভাতায়। এই ভাতার উপকারভোগীর সংখ্যা ১ লাখ বাড়িয়ে হয়েছে ৬২ লাখ। মাসিক ভাতাও ৫০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। এছাড়া বিধবা ও স্বামী পরিত্যাক্তা নারী উপকারভোগীর সংখ্যা ১ লাখ বাড়িয়ে ৩০ লাখ করা হয়েছে। তাদের ভাতাও ৫০ টাকা বেড়ে হচ্ছে ৭০০ টাকা। 

বাজেটে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ও ভাতা– দুটিই বাড়িয়েছে সরকার। ভাতা পাবেন ৩৯ লাখ। প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ এবং মাসিক ভাতার হার বাড়িয়ে প্রাথমিক স্তরে ১ হাজার টাকা এবং উচ্চতর স্তরে ১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। 

প্রথমবার ভাতার আওতায় আসছে বেকার শ্রমিকরা। ১৫ হাজার বেকার শ্রমিককে মাসিক ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেবে সরকার। তবে বছরে তিন বার এ সহায়তা পাবেন তারা। এ জন্য বাজেটে বরাদ্দ ৩০ কোটি ৩১ লাখ টাকা। 

বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করে এ খাতকে আরও আধুনিক ও টেকসই করার আশ্বাস অর্থমন্ত্রীর। 

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে করছাড় দিয়ে করের আওতা বাড়াচ্ছে সরকার। শহর থেকে গ্রাম কিংবা স্বল্প, মধ্য ও উচ্চ আয়ের সব মানুষকেই আনা হচ্ছে করের আওতায়।
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ছে। এই বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায় যাবে মোট ৮৯ হাজার ৩৮০...
বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতের...
সরকারের কাজের গতি বাড়াতে শিগগিরই চাকরিতে শূন্যপদ পূরণ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল...
২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে গরিব মারার বাজেট বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মিছিল থেকে নেতারা একথা বলেন।
আজ রাতে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। প্রথমবারের মতো ৩টি দেশ ও ১৬ ভেন্যুতে ৪৮ দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি সাউথ আফ্রিকার, দ্বিতীয় ম্যাচে খেলবে সাউথ কোরিয়া ও চেকিয়া।
নয়াদিল্লিতে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ওঠা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছে দলটি। বৃহস্পতিবার কংগ্রেসের...
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের যাত্রায় বিএনপি সরকারের প্রথম বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বাজেট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল...
লোডিং...

এলাকার খবর