বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরেই চাকরি হারাচ্ছেন তিউনিসিয়ার কোচ

আপডেট : ১৫ জুন ২০২৬, ১০:১৩ পিএম

বিশ্বকাপের মঞ্চে ভুল করার সুযোগ নেই। বাছাই পর্ব পেরিয়ে যোগ্যতার বিচারে বিশ্বকাপ খেলার সুযোগ খুব কম দলই পেয়ে থাকে। তবে এবারের বিশ্বকাপের শুরুটা মন মতো হয়নি তিউনিসিয়ার। প্রথম ম্যাচে হারের পর হেড কোচকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিউনিসিয়ার ফুটবল ফেডারেশন।

দ্য অ্যাথলেটিক তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সুইডেনের বিপক্ষে ৫-১ গোলে হারের পরই কপাল পুড়তে যাচ্ছে তিউনিসিয়ার কোচ সাবরি লামোউচির। 

তিউনিসিয়ার দলের এই পরিস্থিতি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র অ্যাথলেটিককে জানিয়েছে, সাবরির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে তিউনিসিয়া।

গত রোববার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি এটি কার্যকর হয়, তবে সাবরি বিশ্বকাপ ইতিহাসে প্রথম কোচ হিসেবে মাত্র একটি ম্যাচ পরিচালনার পর বরখাস্ত হওয়ার নজির গড়বেন।

৫৪ বছর বয়সী ফরাসি এই কোচ পাঁচ মাস আগে তিউনিসিয়ার দায়িত্ব নেন। কিন্তু তার অধীনে দলটি পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। বিশ্বকাপের আগে বেলজিয়ামের বিপক্ষে ৫-০ ব্যবধানে হারের পর সুইডেনের কাছে ৫-১ গোলে পরাজয়ে তার ওপ্র আস্থা হারিয়েছে তিউনিসিয়ার ফেডারেশন।

সুইডেনের বিপক্ষে ম্যাচ শেষে কোচ সাবরি লামোউচি বলেন, ‘এটি খুব কঠিন ও কষ্টদায়ক হার। এত বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ শুরু করা অনেক হতাশার। আমরা অনেক বেশি ভুল করেছি। আমাদের আত্মসম্মান আছে, তাই ঘুরে দাঁড়াতে হবে এবং আরও ভালো লড়াই মাঠে দেখাতে হবে।’ 

বর্তমানে গ্রুপ এফ-এর তলানিতে রয়েছে তিউনিসিয়া। তাদের সামনে এখনও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে—২১ জুন জাপানের বিপক্ষে এবং ২৬ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। এর আগে কোচ বিদায় নিলে বিশ্বকাপ নয়া নজিরের দেখা মিলবে। 

তবে তিউনিসিয়ার জন্য এটি নতুন কিছু নয়। ১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগে হেড কোচ হেনরি কাসপারযাককে বরখাস্ত করা হয়েছিল।

বিশ্বকাপ মিশন শুরু করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে তাদের। রাতে রয়েছে ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার হাইভোল্টেজ লড়াইও।
আলজেরিয়ার বিপক্ষে ৩–০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। টানটান উত্তেজনার এই ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। তবে তাঁকে নিয়ে এখন বিতর্কও ছড়িয়েছে।
ফিফা বিশ্বকাপে মরক্কোর কাছে হোঁচট খেয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে তাই জিততে মরিয়া সেলেসাওরা। নেইমরাকে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। স্বস্তির বিষয়, মাঠের অনুশীলনে ফিরেছেন...
ফুটবল বিশ্বকাপে উড়ন্ত শুরু নরওয়ের। আর্লিং হালান্ডের জোড়া গোলে ইরাককে হারিয়েছে ৪-১ ব্যবধানে। 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বুধবার বিকাল থেকে রাত ৮টার মধ্যবর্তী...
এক সপ্তাহের বেশী সময় ধরে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ ও নতুন পরিচালনা পর্ষদসহ সাত দফা দাবিতে আন্দোলন করার ফলে, ব্যাংকটিতে গ্রাহকদের টাকা তোলার প্রবণতা বাড়ে। ব্যাংকটির চলমান...
সফরে দুই দেশের রাষ্ট্র প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। মালয়েশিয়ায় শ্রমবাজার ইস্যুতে...
খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী পবন কুমার বলেছেন, ‘বাংলাদেশ–ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট বাংলাদেশের মোট জাতীয় চাহিদার ১০-১২℅ পূরণ করছে বর্তমানে। এটি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের এবং দুই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর