ইরাককে হারিয়ে উড়ন্ত শুরু নরওয়ের

আপডেট : ১৭ জুন ২০২৬, ১০:২৯ এএম

ফুটবল বিশ্বকাপে উড়ন্ত শুরু নরওয়ের। আর্লিং হালান্ডের জোড়া গোলে ইরাককে হারিয়েছে ৪-১ ব্যবধানে। 

ইরাকের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নরওয়ের আধিপত্য। ২৯ মিনিটে হালান্ডের গোলে লিড পায় নরওয়ে। ১০ মিনিট বাদে, আইমেন হুসেইনের গোলে সমতায় ফেরে ইরাক।

কয়েক মুহূর্ত যেতেই জোড়া গোল পূর্ণ করে, আবারও নরওয়েকে লিড এনে দেন হালান্ড। দ্বিতীয়ার্ধেও নরওয়ের দাপট। দলটির পক্ষে তৃতীয় গোল করেন লিও ওসটিগার্ড। যোগ করা সময়ে ব্যবধান আরো বাড়ান থর্সভেড।

ইরাকের বিপক্ষে ৪-১ গোলের দারুন জয় দিয়ে বিশ্বকাপ শুরু নরওয়ের। এবারের বিশ্বকাপের ডার্ক হর্স বলা হচ্ছে এ দলটিকে।   

ফিফা বিশ্বকাপে মরক্কোর কাছে হোঁচট খেয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে তাই জিততে মরিয়া সেলেসাওরা। নেইমরাকে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। স্বস্তির বিষয়, মাঠের অনুশীলনে ফিরেছেন...
হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন শুরু করল। ম্যাচের ১৭ মিনিটে একটি, ৬০ মিনিটে দ্বিতীয়টি, এর পরের গোলটি মেসি করেছেন ৭৫ মিনিটের মাথায়। 
খেলাটির নাম যখন ফুটবল, আর মঞ্চ যখন বিশ্বকাপ, তখন কোনো পরাশক্তিই এখানে নিরাপদ নয়! সোমবারই তার সবচেয়ে বড় প্রমাণ দেখেছে বিশ্ব। লুই দে লা ফুয়েন্তের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে...
রাতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। ২০০২ বিশ্বকাপে ফরাসিদের হারিয়ে চমক দেখিয়েছিল আফ্রিকার দলটি। এবার প্রতিশোধ নিতে চাইবে দিদিয়ের দেশমের দল। নিউ জার্সিতে ম্যাচটি...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি যাচ্ছেন মৌলভীবাজারে।
রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাকসুদুল হক মাসুদ হত্যার অংশ নেওয়া সবাই সন্ত্রাসী রায়হান গ্রুপের সদস্য বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এরই মধ্যে পাঁচ অস্ত্রধারীর পরিচয়ও শনাক্ত হয়েছে। যদিও এদের ধরার...
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক আবাসিক হোটেলের মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় হাজীগঞ্জ বাজারের মাতৃমায়া আবাসিক হোটেলের মালিক মো. ফারুক হোসেন লিটন...
লোডিং...

এলাকার খবর