অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে, ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে, পরবর্তী রাউন্ড নিশ্চিত করলো তারা। এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ দলে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।   

 

আপডেট : ২০ জুন ২০২৬, ০৭:৪০ এএম

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে, ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে, পরবর্তী রাউন্ড নিশ্চিত করলো তারা। এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ দলে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।   

সিয়াটলের লুমেন ফিল্ডে শুরু থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্কিনীদের দাপট। চোটের কারণে দলটির সুপারস্টার ক্রিস্টিয়ান পুলিসিচ এ ম্যাচে খেলতে না পারলেও, যুক্তরাষ্ট্রের আক্রমণের ধার একটুও কমেনি।

১১ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। মার্কিন ফরোয়ার্ড বালোগানের বাড়ানো ক্রস থেকে নিজেদের জালে বল পাঠিয়ে, আত্মঘাতী গোল করেন অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস। 

যুক্তরাষ্ট্র দ্বিতীয় গোলটি পায় বিরতির ঠিক আগে। সের্হেনিও দেস্তের জোরালো শট ডিবক্সে প্রতিপক্ষের গায়ে লেগে উপরে উঠে গেলে, হেডারে বল জালে পাঠান অ্যালেক্স ফ্রিম্যান। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও, ভিএআর পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে গোলটি বৈধ ঘোষণা করা হয়। 

১৯৩০ সালের পর, এই প্রথম ফিফা বিশ্বকাপে পরপর দুই ম্যাচ জিতল যুক্তরাষ্ট্র। ৯৬ বছর আগের মধুর স্মৃতি ফিরিয়ে এনে, প্রত্যাশা বাড়িয়েছে মাওরিসিও পচেত্তিনোর দল।

স্বাগতিকরা নকআ্উট পর্বে উঠলেও, এখনো নিশ্চিত হয়নি গ্রুপ সেরা। ডি-গ্রুপে শীর্ষস্থান দখল করে রাখা যুক্তরাষ্ট্রের ভালো সম্ভাবনা রয়েছে রাউন্ড অফ থার্টি টু'তে গ্রুপ সেরা হয়ে যাওয়ার।

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে। ২-২ গোলে ড্র করেছে নবাগত দলটি।  
চোটের কারণে ব্রাজিলের একাধিক তারকা খেলোয়াড় স্কোয়াডেই জায়গা পাননি। উইলিয়ান, মিলাতাওদের মতো তারকদের ছাড়া বিশ্বকাপ খেলতে আসা ব্রাজিল এবার আরেকটি ধাক্কার সামনে। ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়া ডান উরুর...
তবে আর্জেন্টিনা যে শুধু এসব পার্টি ও খাবার নিয়েই ব্যস্ত, ব্যাপারটা তেমন নয়। অনুশীলনেও কোনো কমতি রাখছেন না স্কালোনির শিষ্যরা। তবে আর্জেন্টিনার অনুশীলন অন্য আট-দশটা দলের মতো নয়, সেখানেও চলে...
ফিফা বিশ্বকাপে ভোজেনিয়ার নৈপুণ্যে স্পেনকে গোলশূন্য রুখে দেয় নবাগত কেপ ভার্দে। ম্যাচ শেষে মায়ের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন ভোজেনিয়া। এরপরই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 
বেলজিয়ামকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছে ইরান। ইরানের রক্ষণদুর্গের সামনে যেন অসহায় আত্মসমপর্ণ বেলজিয়ামের।
বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে হোঁচট খাওয়া স্পেন স্বরূপে ফিরেছে। সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে, ফেভারিটের মতোই টুর্নামেন্টে ফিরলো ইউরো চ্যাম্পিয়নরা। স্পেনের পক্ষে জোড়া গোল করেন মিকেল ওয়ারসাবাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ায় আসা উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা....
মনোহরদীতে অযু করার সময় বজ্রপাতে একটি মাদরাসার তিন ছাত্র নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় এ বজ্রপাত হয়। এছাড়া, ঢাকার সাভারে তিনজন, মানিকগঞ্জে দুজন এবং নেত্রকোণা...
লোডিং...

এলাকার খবর