জামালপুরে নিহত সাংবাদিক নাদিমের পরিবারের অনশন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৫ পিএম

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর রিমান্ড ও পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচী পালন করেছে তাঁর পরিবার ও সহকর্মীরা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া অনশন কর্মসূচী চলে দুপুর ১টা পর্যন্ত।

অনশন চলাকালে বক্তব্য রাখেন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম, বাবা আব্দুল করিম ও মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসূফ আলীসহ আরও অনেকে। এসময় বক্তারা বলেন- সাংবাদিক রব্বানী হত্যা মামলার অধিকাংশ আসামি জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে প্রধান আসামি বাবুর ছেলে রিফাত ও তার সহযোগী রাকিবিল্লাহ। এতেই প্রমানিত হয় পুলিশ ব্যর্থ। এছাড়াও বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিয়ে উল্টো নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। তবুও একটি পক্ষ ভুল খবর ছড়িয়ে দিয়েছে যে, বাবু নিজের দোষ স্বীকার করেছে। 

বক্তারা সাংবাদিক রব্বানী হত্যা মামলার প্রধান আসামি বাবুকে আবারও রিমান্ডে নেওয়াসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন বক্তারা।

পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল নিহত সাংবাদিক রব্বানীর মায়ের মুখে পানি তুলে দিয়ে অনশন ভাঙান এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

গত ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাবার পর ১৬ জুন সাংবাদিক রব্বানীকে  দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। ১৭ জুন বকশিগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন সাংবাদিক রব্বানীর স্ত্রী মনিরা বেগম। 

কুমিল্লার দেবিদ্বারে মা ও  ভাতিজী শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এসময় তাদের বাঁচাতে গিয়ে শিশুটির মা রাবেয়া আক্তার আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবক ইমনকে আটক করা হয়েছে। তার বরাত দিয়ে পুলিশ বলছে,...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম তুহিন (১৯) ও দুই...
টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পে ছোরমান আলী (৪৭) নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ...
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বুকে ছুরিকাঘাত করে এক গৃহবধূকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্ত। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা হয়। 
আসিয়ান কাপে বাংলাদেশের পরীক্ষা শুরু ২৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশ তিনটি...
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি যানবাহনে আগুন দেওয় ও ককটেল ছোড়ার পেছেন বর্তমান বিরোধীদল আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার জাতীয়...
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে পাথর ঢালাই নির্মাণ কাজ চলছে চরম ঝুঁকি ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়কে রাস্তার মাঝখানে ও পিচ ঢালাইয়ের নির্ধারিত অংশে...
দু–একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর