সিরিয়াতেও হামলা করছে ইসরায়েল

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৯:০৫ পিএম

গাজায় একের পর এক হামলা করছে ইসরায়েলের সেনাবাহিনী। লেবাননের গোষ্ঠি হিজবুল্লাহর হামলার জবাবে সেখানেও হামলা করেছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এবার সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। 

সানা বলছে, সিরিয়ার রাজধানী দামেস্ক ও আলেপ্পো শহরের বিমানবন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এতে এসব বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই হামলা ঠেকাতে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে সিরিয়া।

এদিকে বৃহস্পতিবার গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সেখানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হামাসের সঙ্গে সংঘাতে ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে।

ইসরায়েল সফরে রয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার তেল আবিবে পৌঁছান। হামাসের হামলার পর ইসরায়েলের প্রতি সমর্থন জানানো ও সংঘাত যেন আরও বিস্তৃত না হয় সেজন্য এই সফর।

 এ ছাড়া পেন্টাগনের প্রধানও শুক্রবার ইসরায়েল সফর করবেন বলে জানা গেছে।

গাজা উপত্যকায় বসবাসকারীদের এখান থেকে সরে যেতে এবার লিফলেট দিতে শুরু করেছে ইসরায়েলের বাহিনী। এমন একটি লিফলেট এসেছে বিবিসির প্রতিবেদকের হাতে। এটি বেইত লাহিয়াতে ফেলা হয়েছে বলে জানা যায়। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ দাবি করেছে, হামাসের কারণে এটি করতে হচ্ছে।

ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় বলছে, আপাতত দক্ষিণাঞ্চলে হলেও এই যুদ্ধবিরতি লেবাননজুড়ে...
প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে একটি নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে। প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক সম্পর্ক আরও গভীর হতে পারে। অস্ত্র গবেষণা,...
লেবাননের প্রায় ৯০০ বছর পুরোনো বিউফোর্ট দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একে দক্ষিণ লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বড় অগ্রগতি হিসেবে দাবি করা হয়েছে।...
ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে এক সিরিয়ান পরিবারের নয়জন নিহত হয়েছে, যার মধ্যে ছয়জন শিশু। লিতানি নদী পার হয়ে ইসরায়েলি বাহিনী সামনের দিকে এগোচ্ছে এবং নাবাতিয়েহ শহরকে ঘিরে রাখার প্রস্তুতি...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর