৫ হাজার রকেটের জবাবে ৬ হাজার বোমা

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১০:০৪ পিএম

ইসরায়েলে গত ৭ অক্টোবর ৫ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী স্বশস্ত্র গোষ্ঠি হামাস। এর পর গাজায় একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এবার ইসরায়েলের সেনাবাহিনী জানাল, গাজায় এ পর্যন্ত প্রায় ৬ হাজার বোমা ফেলা হয়েছে। এসব বোমার মোট ওজন ৪ হাজার টন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় হামলার আপডেট জানাতে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাতেই বোমার এসব তথ্য জানানো হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ বলছে, গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে অর্ধেকই শিশু ও নারী। আহত হয়েছে ৬ হাজারে বেশি। আল জাজিরা বলছে, হামাসের সঙ্গে সংঘাতে ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে।

চিকিৎসা সরঞ্জামের অভাব ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে গাজার হাসপাতালগুলো 'কবরস্থানে' পরিণত হয়েছে বলে জানিয়েছে মানবিক সহায়তা সংস্থা রেড ক্রস। বৃহস্পতিবার এক টুইট বার্তায় সংস্থাটি এমনটি জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে রেডক্রসের কর্মী হিশাম এমহান্না বলেন, 'কয়েক ঘণ্টার মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডের বিদ্যুৎ কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।' 

গাজার সবগুলো হাসপাতালে এখন হতাহত লোকজন দিয়ে ভরা। এমন পরিস্থিতিতে হাসপাতালগুলো চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে।

ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় বলছে, আপাতত দক্ষিণাঞ্চলে হলেও এই যুদ্ধবিরতি লেবাননজুড়ে...
প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে একটি নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে। প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক সম্পর্ক আরও গভীর হতে পারে। অস্ত্র গবেষণা,...
লেবাননের প্রায় ৯০০ বছর পুরোনো বিউফোর্ট দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একে দক্ষিণ লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বড় অগ্রগতি হিসেবে দাবি করা হয়েছে।...
ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে এক সিরিয়ান পরিবারের নয়জন নিহত হয়েছে, যার মধ্যে ছয়জন শিশু। লিতানি নদী পার হয়ে ইসরায়েলি বাহিনী সামনের দিকে এগোচ্ছে এবং নাবাতিয়েহ শহরকে ঘিরে রাখার প্রস্তুতি...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর