কলকাতায় শাকিবের মুখোমুখি সালমান

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১০:৪৪ এএম

গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমা দেশের পাশাপাশি আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি ও মালয়েশিয়াতেও দারুণ ব্যবসা করে। এবার ‘প্রিয়তমা’ মুক্তি পেতে যাচ্ছে ভারতে। আগামী ১০ নভেম্বর কলকাতার বেশ কয়েকটি সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে। সেখানে শাকিবের মুখোমুখি হতে যাচ্ছেন সালমান খান! অর্থাৎ ১২ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে এ বলিউড অভিনেতার ‘টাইগার ৩’।

পশ্চিমবঙ্গে ‘প্রিয়তমা’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশক দ্য অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি। এই প্রযোজক বললেন, ‘আমরা কলকাতার এসএসআর সিনেমাসের সঙ্গে কলাবোরেশন করছি। দীপাবলি উপলক্ষে পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামেও মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। সেখানেও শাকিব খানের অনেক ভক্ত আছেন। এরই মধ্যে ভারতের সেন্সর বোর্ড থেকে ছবিটি ছাড়পত্র পেয়েছে। এখন হল চূড়ান্তের কাজ চলছে।’ 

এদিকে, এজেন্ট টাইগার হয়ে ফের পর্দা কাঁপাতে হাজির হচ্ছেন সলমান খান। দুই দেশের দুই জনপ্রিয় ‘খান’-এর লড়াই প্রসঙ্গে অভি বলেন, ‘দুটি ছবি আলাদা ঘরানার। সালমানের ছবিটা ফুল অ্যাকশন আর আমাদের ছবিটা রোমান্টিক। এটা সত্যি যে সারা বিশ্বে সালমানের ভক্ত অগণিত। তবে বাংলাভাষীদের কাছে শাকিব খানের কদরও কম নয়। এর আগে পশ্চিমবঙ্গে শাকিব খানের ছবি ভালো চলেছে। এই ছবিটিও সেই ধারাবাহিকতা রাখবে বলেই বিশ্বাস।’

অন্যদিকে,  ২৪ নভেম্বর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে টলিউডের দুই ছবি—‘হুব্বা’ ও ‘কুরবান’। প্রথম ছবিটিতে ব্রাত্য বসুর পরিচালনায় অভিনয় করেছেন ঢাকাই অভিনেতা মোশাররফ করিম। আর দ্বিতীয় ছবিটিতে জুটি বেঁধেছেন অঙ্কুশ হাজরা ও প্রিয়াঙ্কা সরকার। 

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর