জুয়ার অভিযোগে বলিউড তারকাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০১:৪৫ পিএম

অনলাইনে জুয়া প্রচারের অভিযোগে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও র‌্যাপার বাদশাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এটি করেছে ভায়াকম১৮ নেটওয়ার্ক। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাদশাকে সমন জারি করার পর গতকাল (৩০ অক্টোবর) মহারাষ্ট্র পুলিশের সাইবার বিভাগে হাজিরা দেন বাদশা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে আইপিএলের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কিনেছে ভায়াকম ১৮। তারাই শুধু মোবাইল অ্যাপে আইপিএলের ম্যাচগুলির সরাসরি সম্প্রচার দেখাতে পারে। সংস্থার অভিযোগ, একটি আনলাইন জুয়া সংস্থা তাদের মোবাইল অ্যাপে বেআইনিভাবে আইপিএল ম্যাচ সম্প্রচার করছে। সংশ্লিষ্ট অ্যাপটির হয়ে প্রচার করছেন বাদশা, সঞ্জয় দত্তসহ ৪০ জন খ্যাতনামা। সংস্থাটির বিরুদ্ধে ডিজিটাল পাইরেসির অভিযোগও এনেছেন ভায়াকম১৮ কর্তৃপক্ষ।

সংস্থার প্রচারদূত হিসেবে বিভিন্ন সময় দেখা গেছে রণবীর কাপুর, হুমা কুরেশি, কপিল শর্মা, শ্রদ্ধা কাপুরের মতো বলিউডের পরিচিত মুখদেরও। তদন্তের স্বার্থে আগেই তাদের বক্তব্য জানতে চেয়েছে ইডি।

এর আগে ৪ অক্টোবর মহাদেব অনলাইন বেটিং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রণবীর কাপুরকে সমন পাঠিয়েছে ইডি। তিনি ছাড়াও ইডির স্ক্যানারে ছিল ১৫-২০ জন তারকার নাম। সেই সময় সাক্ষী হিসেবে রণবীর কাপুরের বয়ান রেকর্ড করবেন তারা।

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর