হিমাগারে আলুর সরকারি দাম নিশ্চিতে ডিসিদের নির্দেশ 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৭:৫৭ পিএম

হিমাগারে আলুর সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী বুধবার থেকে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে বলে জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে। 

দেশে হঠাৎ দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর আলুর পাইকারি ও খুচরা দাম বেধে দেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী হিমাগারে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকা আর খুচরা বাজারে ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হওয়ার কথা। সরকার দাম বেধে দিলেও তার প্রভাব বাজারে পড়েনি। রাজধানীতে বাজার ভেদে প্রতি কেজি আলু কিনতে ভোক্তার খরচ হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। 

বিক্রেতাদের অভিযোগ, হিমাগার থেকে বেশি দামে আলু কিনতে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে হিমাগারের অভিযান চালিয়েও দাম নিয়ন্ত্রণে আনা যায়নি। 

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সোমবার এ সংক্রান্ত একটি পত্র জারির মাধ্যমে সকল জেলা প্রশাসকদের এ নির্দেশ দেয়া হয়েছে। দ্যা কন্ট্রোল অব অ্যাসেনসিয়াল কমোডিটিস অ্যাক্ট– ১৯৫৬ এর ৩ (২) (ই) অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, আলু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজ ও খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অত্যধিক দামে আলু বিক্রি করছেন। জনস্বার্থে আলুর বাজার স্থিতিশীল করার লক্ষ্যে দ্যা কন্ট্রোল অব অ্যাসেনসিয়াল কমোডিটিস অ্যাক্ট– ১৯৫৬ এর ৩ (২) (ই)  জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জরুরী ভিত্তিতে তার জেলাধীন কোল্ড স্টোরেজসমূহ থেকে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসকগণ জেলা ও উপজেলা পর্যায়ে একজন উপযুক্ত কর্মকর্তাকে এক বা একাধিক স্টোরেজ তত্ত্বাবধানে দায়িত্ব অর্পণ করবেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় করবেন।

দেশের বাজারে সোনার দাম কমেছে। ভরিতে সর্বোচ্চ দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। আজ মঙ্গলবার সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
দিন দিন বেড়েই চলেছে সবজি, ডিম, মুরগি, চিনি, ডাল, সয়াবিন তেলের মতো নিত্যপণ্যের দাম। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাপনে। মূল্যস্ফীতির বড় শিকার দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। বাজারে...
রাজধানীর কাঁচাবাজারগুলোতে পোলাওয়ের চালের দাম মানভেদে কেজিপ্রতি ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে কোরবানির ঈদকে কেন্দ্র করে মসলার চাহিদা বাড়ায় দাম কিছুটা বাড়তি। তবে ঢাকা ও ঢাকার বাইরে সবজির...
দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। গতকাল শুক্রবার সকালে বাজুস...
সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।
গণহত্যার দায়ে জামায়াত ইসালামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর