চট্টগ্রামে বাস–অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শিশুসহ সাতজন নিহত হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়ায় ইজতেমা মাঠ এলাকায় আজ মঙ্গলবার সকাল পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান জানান, বেলা পৌনে ১২টার দিকে চারিয়া এলাকায় খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা শিশুসহ সাতজন নিহত হয়েছে।

এদিকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যাচ্ছেন বলে জানান ইউপি চেয়ারম্যান।

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
দেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরালের ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা...
৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে দরপত্রের শিডিউল ড্রপবক্সে ফেলতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘটনার সত্যতা...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর