ভারত দলই বলেছে সেমিফাইনালের উইকেট বদলে ফেলতে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম

সেমিফাইনালের উইকেট হঠাৎ বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সাত নম্বর উইকেটে ম্যাচ হওয়ার কথা। বিশ্বকাপে এই উইকেটে কোনো খেলা হয়নি।

কিন্তু তরতাজা সে উইকেটের বদলে এরই মধ্যে দুই ম্যাচ হয়েছে এমন এক উইকেট বেছে নিয়েছে স্বাগতিক দল। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ যে উইকেটে হয়েছিল, সেখানেই খেলা হবে প্রথম সেমিফাইনাল।

কিন্তু কেন?

মুম্বাইয়ে এখন পর্যন্ত যে চার ম্যাচ হয়েছে, সব ম্যাচেই রানবন্যা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রান করেছে। বাংলাদেশের বিপক্ষে করেছে ৩৮২ রান। ভারত শ্রীলঙ্কার বিপক্ষে তুলেছিল ৩৫৭ রান। আর অস্ট্রেলিয়া ৯১ রানে ৭ উইকেট হারানোর পরও ২৯১ তাড়া করে জিতেছে।

প্রতিটি ম্যাচেই দ্বিতীয় ইনিংসের শুরুতে পেসাররা দাপট দেখিয়েছে। তার আগে-পরে রানবন্যা হয়েছে। ফলে দ্বিতীয় ইনিংসের ওই সময়টায় যারা বোলিং করেছে, তারাই ম্যাচ জেতার ক্ষেত্রে এগিয়ে গেছে। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাখ্যাতীত ইনিংসটাই শুধু ব্যতিক্রমী কিছু দেখিয়েছে।

ভারত তাই কোনো ঝুঁকি নিতে চায়নি। প্রাণবন্ত উইকেট নয়, তারা সেমিফাইনালে চায় ধীরগতির উইকেট। যে উইকেটে ভারত রান তুলতে পারলেও বাইরের দেশগুলোর কষ্ট হবে রান পেতে। বিশ্বকাপে ভারতের অন্য ম্যাচগুলোতেও দেখা গেছে স্লো উইকেটে ভারত ভালো করলেও অন্যরা মানিয়ে নিতে পারছে না।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে গত রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পরই মুম্বাইয়ের উইকেট থেকে সব ঘাস ছেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এক সূত্র জানিয়েছে, ‘বল ভয়ংকর ঘুরবে এমন না, তবে দল ধীরগতির উইকেট চেয়েছে। এই কারণেই আমরা ঘাস ছেটে ফেলেছি।’

গত সোমবার ভারতের কোচ রাহুল দ্রাবিড় মুম্বাইয়ে এসে এয়ারপোর্ট থেকে সরাসরি ওয়াংখেড়েতে গিয়ে মাঠকর্মীদের সঙ্গে উইকেট নিয়ে কথা বলেছেন।

এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
সুরিয়াভানশির জার্সি নম্বর ছিল মূলত ১৩। কিন্তু মাঠ ছাড়ার সময় দেখা গেছে, দশকের ঘরে থাকা ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে জার্সি নাম্বার হিসেবে শুধু ৩ সংখ্যাটি দেখা যাচ্ছিল। তবে ঠিক কী...
মাত্র ১৫ বছর বয়স। যে বয়সে অনেকেই স্কুলের গণ্ডি পেরোতে ব্যস্ত, সেই বয়সেই বৈভব সুরিয়াভানশি হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভাঙছেন। আর মাঠের...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
স্যাটেলাইট ছবি বলছে—একদিকে দিল্লিতে কূটনৈতিক বন্ধুত্ব, আর অন্যদিকে অরুণাচল সীমান্তে চীনের নীরব আগ্রাসন! শুধু সামরিক ঘাঁটি নয়, স্থানীয় আদিবাসীদের হাজার বছরের পুরোনো চারণভূমিও নাকি গ্রাস করে নিচ্ছে...
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর...
দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। আজ সরে গেলেও সোমবার আবার অবস্থান কর্মসূচি পালনের...
লোডিং...

এলাকার খবর