পটুয়াখালীতে ‘মিধিলি’র প্রভাব কাটতে শুরু করেছে

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৪:৫৬ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ‘মিধিলি’ পটুয়াখালীর উপকূল অতিক্রম করতে শুরু করেছে। আজ শুক্রবার দুপুরের পরে বৃষ্টি বন্ধ হয়ে গেলেও দমকা হাওয়া বেড়েছে। বৃষ্টি বন্ধ হওয়ায় মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এরই মধ্যে দিনের শেষ ভাগে রোদের দেখা মিলেছিল। 

তবে দমকা বাতাস নতুন করে শঙ্কা বাড়াচ্ছে। মিধিলি পুরোপুরি অতিক্রম না করায় পটুয়াখালী থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ। বৃষ্টি না থাকায় মানুষ চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। কুয়াকাটায়ও দুপুর থেকে বৃষ্টি নেই। মাঝেমধ্যে দমকা বাতাস বইছে। 

এর আগে বৃহস্পতিবার রাতে মিধিলির আঘাতের আশঙ্কায় পটুয়াখালী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি দুর্যোগ প্রস্তুতিমূলক জরুরি সভা করে। সভায় জানানো হয়, জেলায় ৭০৩টি আশ্রয়ণ কেন্দ্র, ৩৫টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। সিপিপি সদস্য আছে ৪৩৫টি ইউনিটের ২০ জন করে ৮ হাজার ৭৬০ জন, জেলায় রেডক্রিসেন্ট ২৫০ জন ভলান্টিয়ার প্রস্তুত রাখা হয়। এ ছাড়া জি আর নগদ অর্থ ৭ লাখ ৯০ হাজার টাকা, জি আর চাল মজুত রয়েছে ৬৫০ টন।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এসেছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীর সাগরে তিমিটি ভাসতে দেখেন জেলেরা।
আজ ২৫ মে, ভয়াল আইলা দিবস। কিন্তু দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি সাতক্ষীরার উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ। এখনো টেকসই বেড়িবাঁধ, কর্মসংস্থান, চিকিৎসা, সুপেয় পানি, স্যানিটেশন...
পটুয়াখালীর কুয়াকাটায় শিশু শিক্ষার্থীদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ইমাম বেল্লাল হোসেন মক্তবে পড়তে আসা শিশু শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক যৌন নির্যাতন করতেন।...
পটুয়াখালীর লোহালিয়া নদীর বগায় নতুন সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর