কোহলিকে জড়িয়ে ধরে ফিলিস্তিনের স্বাধীনতা চাইলেন তিনি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:৩৩ পিএম

এক লাখ ৩২ হাজার আসনের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। উপলক্ষ্য ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। যে ফাইনালের এক দিকে স্বাগতিক ভারত। ভারতের তো বটে, বিশ্বের নানা প্রান্তের মহাতারকাও হাজির হয়েছেন আজ।

ছবি: রয়টার্স

মাঠে আছেন ২২ জন মহাতারকা। রোহিত শর্মার ঝোরো শুরুর পর ম্যাচে ফেরার চেষ্টা করছে অস্ট্রেলিয়া। মাঠ থেকে অন্য কোথাও নজর সরানো কঠিন। কিন্তু অন্তত কয়েক মিনিটের জন্য মাঠ ও মাঠের বাইরের কোটি দর্শকের দৃষ্টি ঠিকই কেড়ে নিয়েছেন এক দর্শক।

ছবি: রয়টার্স

ভারতীয় ইনিংসের ১৪তম ওভারের অর্ধেক শেষ হয়েছে। জাম্পার প্রথম তিন বল থেকে তিনটি সিঙ্গেলে ভারতের স্কোর তখন ৯২/৩। এ সময় হঠাৎ মাঠে ঢুকে পড়লেন একজন।

ছবি: রয়টার্স

কড়া নিরাপত্তা ব্যুহ ভেঙে কীভাবে একজন দর্শক এভাবে মাঠে ঢুকেছেন, সে আলোচনার ফাঁকেই এক ছুটে তিনি চলে গেলেন কোহলির কাছে।

ছবি: রয়টার্স

কোহলিকেও জড়িয়ে ধরারও চেষ্টা করলেন। ফুটবল মাঠে নিয়মিত এমন দেখা যায়, প্রিয় খেলোয়াড়ের স্পর্শ পেতে অনেকেই এমন করেন। ক্রিকেটে অতটা না হলেও মাঝে মাঝেই দেখা যায় এমন।ছবি: রয়টার্স 

মহেন্দ্র সিং ধোনি বা মাশরাফির ক্ষেত্রে দেখা গেছে। কোহলি বা রোহিতের জন্যও দেখা গেছে। তবে আজকের এই দর্শক প্রিয় খেলোয়াড়ের স্পর্শ পেতে এমন করেননি।

ছবি: রয়টার্স

গাজায় চলমান ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এক মাস পেরিয়ে গেলেও থামার কোনো লক্ষণ নেই। প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অসহায় নাগরিক। ক্ষতিগ্রস্তদের মধ্যে ফিলিস্তিনের নাগরিকই বেশি। এবং এদের অধিকাংশ নারী ও শিশু।

ছবি: রয়টার্স

বিশ্বকাপের ফাইনালের চেয়ে বড় মঞ্চ পাওয়া খুব কঠিন। ভারতের সুবাদে সারা বিশ্বই এই ম্যাচে দৃষ্টি রাখছে। এই দর্শক তাই এই ম্যাচেই সবাইকে সংঘাতের ব্যাপারে সচেতন করতে চেয়েছেন।

ছবি: রয়টার্স 

মুখে ফিলিস্তিনের পতাকা নিয়ে নেমেছেন। গায়ের গেঞ্জির সামনের দিকে লেখা ‘ফিলিস্তিনের ওপর বোম ফেলা বন্ধ কর।’ আর পিঠে লেখা ‘ফিলিস্তিনকে মুক্ত কর।’

ছবি: রয়টার্স

একটু পরই নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে ধরে নিয়ে গেছে। কিন্তু নিজের বার্তা অন্তত জানিয়ে যেতে পেরেছেন তিনি।  

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যত সমালোচনাই করুক না কেন, সেসবে পাত্তাই দিচ্ছেন না ইয়ামাল। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফিলিস্তিনের পতাকা হাতে বেশ কয়েকটি ছবি পোস্ট দিয়েছেন বার্সার এই স্প্যানিশ রাইট...
এই দুজনের ব্যাটিং তাণ্ডবেও আরেকজনের নাম জোরেশোরেই নিতে হয়- বিরাট কোহলি। বেঙ্গালুরু ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে উইকেটে ছিলেন। দলকে জিতিয়ে কোহলি যখন মাঠ ছাড়েন, তখন তাঁর নামের পাশে...
অনেকদিন আগেই ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল ফিলিস্তিন। সেই দাবি নিয়ে ফিফা কোনো পদক্ষেপ না নিলেও এবার ইসরায়েল ফুটবলকে শাস্তি প্রদান করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা(ফিফা)। 
এসব ফুটবলীয় আলাপ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু ট্রাম্প শুধু ফুটবল নিয়ে কথা বলেই থেমে থাকেননি। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে ইরান যুদ্ধের প্রসঙ্গ তোলেন, এরপর টেনে আনেন...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর