কনটেন্ট ক্রিয়েটরদের ফেসবুক পেজ হ্যাক করে টাকা দাবি

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১২:২০ পিএম

অনলাইন দুনিয়ায় নতুন সংকট তৈরি হয়েছে। প্রথমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের ফেসবুক পেজ হ্যাক করে নিয়ন্ত্রণ নেওয়া হয়। পরে দাবি করা হয় টাকা। আর তা না দিলে অশালীন ছবি ও গুজব ছড়ানোর হুমকি দেওয়া হয়। এ ছাড়া নিজেদের কিছু ফেসবুক পেজ থেকেও অশালীন ও নেতিবাচক প্রচার চালায় চক্রটি।

এমন ভুক্তভোগীদের একজন কামরুন্নাহান ডানা। তাঁর কাছে দাবি করা হয় ২ হাজার ডলার। হুমকি দেওয়া হয় ফেসবুক পোস্টেও। কামরুন্নাহার বলেন, ‘যেই ছেলে এই কাজগুলো করে, ওই ছেলে প্রথমে যখন স্ট্রাইক দেয়, সে পাবলিকলি একটা স্ট্যাটাসই দেয় আমার পেজকে মেনশন করে। সে বলে, কেমন লাগল কপিরাইট খেয়ে। সামনে দেখবা আরও তোমার পেজের কি করি।’

টাকা না পেয়ে আরেক কনটেন্ট ক্রিয়েটরে ছবি, ভিডিও থেকে ফেসবুক চ্যাট পর্যন্ত বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় তাফসির ও জামান নামে দুই ব্যক্তির বিরুদ্ধে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী বলেন, ‘হ্যাকার আমাকে ফোন করে বলেন, দেখলাম যে আপনি ভাইরাল হয়ে যাচ্ছেন। কিছু টাকা–পয়সা খসান, ঠিক হয়ে যাবে। তবে এতে আমি একদমই পাত্তা দিইনি। আমি তাকে বলি, এসবের জন্য আমাকে আর কল দেবেন না। এরপর ফোন কেটে দেওয়ার আগে তিনি বলেন, তাইলে খেলা সামলান।’

শুধু এ দুজন নন, হ্যাক করা হয়েছে এমন অর্ধশতাধিক কনটেন্ট ক্রিয়েটরের পেজ। আর এ কাজ করা হচ্ছে দেশ ও বিদেশ থেকে। চক্রটি ছোট হলেও কাজের পরিধি অনেক বড়, বলছে আইনশৃঙ্খলা বাহিনী।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সহকারী পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন) নাজমুল ইসলাম বলেন, ‘সাত কোটি মানুষের ফেসবুকের সমস্যার সমাধান তো পুলিশ দিতে পারবে না। এ জন্য ফেসবুকের উচিত, যেহেতু সে এখানে ব্যবসা করে, এখান থেকে টাকা নেয় এবং দেয়, আদান–প্রদান দুটোই আছে। তাই বাংলাদেশে ফেসবুকের যারা ভিকটিম আছে, তাদের যেন তারা সাপোর্ট দেয়। আর এক্ষেত্রে যদি কোনো ক্রিমিনাল অ্যাকটিভিটিস ঘটে, তাহলে অবশ্যই পুলিশ অপরাধী ধরার জন্য কাজ করবে।’

প্রযুক্তিবিদেরা বলছেন, ফেসবুক ছাড়াও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক কোনো সম্পর্ক না থাকায় সংকট আরও বড় হচ্ছে।

প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, ‘পুলিশ ও ডাক, টেলিযোগ বিভাগের যৌথ সমন্বয়ে জিডিপিআর’টি যদি আমরা এস্টাবলিসড করতে পারি, তাহলে অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আমাদের তাদের মডারেশন প্যানেল দিলে এই জাতীয় বিপদ এবং মূল যে আইডি হ্যাকিং, সেক্ষেত্রে ভুক্তভোগীকে মূল আইডি ফেরত দেওয়া এবংএই সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা দেখভাল করতে পারব।’

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ ঘোষণা দেন।
ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে হঠাৎ সেবা বিঘ্নের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। লগ-ইন, মেসেজ আদান-প্রদান ও প্ল্যাটফর্মে প্রবেশে সমস্যার মুখে পড়েছেন অনেকে। এখনো আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি মেটা।
আমরা ইন্টারনেটে যা দেখি, তার কতটা আসলে সত্যি? একটি খবর মুহূর্তের মধ্যে হাজার হাজার লাইক আর শেয়ার পাচ্ছে মানেই কি তা ধ্রুব সত্য? না। বর্তমান ডিজিটাল যুগে সত্যের চেয়ে মিথ্যার গতি বেশি। আপনি হয়তো...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিটির কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর