নতুন খবর দিতে চান পরী মণি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম

ব্যক্তিগত নানা কারণে মন ভালো নেই চিত্রনায়িকা পরী মণির। গেল ২৩ নভেম্বর দিবাগত রাতে মারা যান তাঁর নানা শামসুল হক গাজী। নানির কবরের পাশে তাঁকে সমাহিত করেছেন নায়িকা। নানাকে হারিয়ে অনেকটাই একা হয়ে পড়েছেন এই অভিনেত্রী। যা স্পষ্ট তাঁর একাধিক ফেসবুক পোস্টে। এর মধ্যে গত রোববার (৩ ডিসেম্বর) পরী তাঁর ফেসবুকে লিখেছেন, 'আগামীকাল দারুণ কিছু হবে, ইনশাআল্লাহ। দোয়া করবেন।’

বিষয়টি জানতে যোগাযোগ করলে পরী বলেন, ‘নতুন কোনো সিনেমা কিংবা ওয়েব ফিল্ম নয়, নতুন একটি বিজ্ঞাপন করতে যাচ্ছি। তাও আবার তিন বছর পর। মডেলিং দিয়ে খুব দ্রুত দর্শকদের কাছাকাছি যাওয়া যায়। মানুষের কাছ থেকে দ্রুত রেসপন্সও পাওয়া যায়। এ জন্য অনেক বেশি উচ্ছ্বসিত। অনেক বেশি ভালোলাগা কাজ করছে।’

সোমবার (৪ ডিসেম্বর) নতুন বিজ্ঞাপনের কাজে চুক্তিবদ্ধ হয়েছেন পরী। যার কাজও শুরু হবে শিগগিরই।

অন্যদিকে, পরী অভিনীত নতুন সিনেমা ‘ডোডোর গল্প’ ও একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা সময় লাগছে।

স্বজন হারানো ও নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে পরী বলেন, ‘যার যায়, সেই বোঝে কেমন লাগে। আমার সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের মানুষটি আর থাকল না। নানা ছিলেন আমার জীবনে বাতিঘরের মতো। শিক্ষক মানুষ ছিলেন। সারাজীবন আলো ছড়িয়েছেন। আলোকিত করেছেন সমাজ। আমার সবচেয়ে বড় ও একমাত্র অভিভাবক ছিলেন নানা। তাঁকে হারিয়ে অনেক বড় কিছু হারালাম আমি। নানাকে হারিয়ে ঘরটা শূন্য শূন্য লাগে। নানা নেই—এটা ভাবতেই কেমন যেন লাগে।’ 

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর