৮৪১ কোটি টাকার সম্পদ বেড়েছে ২১ মন্ত্রীর

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম

আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে বেশির ভাগেরই সম্পদ বেড়েছে। তবে গত ৫ বছরে শুধু অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্পদ কমেছে। বাকি ২১ মন্ত্রীর সম্পদই বেড়েছে। এই সময়ে তাঁদের মোট সম্পদ বেড়েছে ৮৪১ কোটি টাকার। ২০১৮ সালে ১ হাজার ৪৭ কোটি হলেও এবার তা দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ কোটি টাকায়। এ ছাড়া ৮ মন্ত্রীর দায় ও ঋণ রয়েছে ব্যাংকে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে প্রার্থীদের দেওয়া হলফনামা অনুযায়ী এসব তথ্য পাওয়া যায়।

আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামার মাধ্যমে আটটি তথ্য দাখিল করতে হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রার্থীর ব্যবসা ও পেশার বিবরণী, সম্ভাব্য আয়ের উৎস, নিজের ও তাঁর ওপর নির্ভরশীলদের সম্পদ ও দায়ের বিবরণী, কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার তথ্য। এবারেও সে অনুযায়ী প্রার্থীদের আয়–ব্যয়ের হিসাব নেওয়া হয়েছে। এতে সম্পদের ক্ষেত্রে প্রায় অধিকাংশ মন্ত্রীরই সম্পদ বৃদ্ধি পাওয়ার তথ্য পাওয়া গেছে। 

গত ৫ বছরে অর্থমন্ত্রীর আয় কমে দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকায়। অথচ ২০১৮ সালে তা ছিল ৯ কোটি ২ লাখ ১২ হাজার। সম্পদের পরিমাণ ২০১৮ সালে ৭০ কোটি টাকা হলেও এখন তা কমে হয়েছে ২৪ কোটি ১৩ লাখ ৭৪ হাজার। আর পররাষ্ট্রমন্ত্রীর বার্ষিক আয় এখন ২৬ লাখ টাকা, ২০১৮ সালে তা ছিল ৩৬ লাখ।

অন্যদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বছরে আয় প্রায় ৪ কোটি টাকা। ২০১৮ সালে তা ছিল ২ কোটি ২৮ লাখ। গত ৫ বছরে নগদ টাকা, কৃষি, বাড়ি-গাড়ি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা বিনিয়োগে তাঁর সম্পদ এখন ১০ কোটি ২৩ লাখ টাকা।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বর্তমান সম্পদ ১১ কোটি থেকে দাঁড়িয়েছে প্রায় ২২ কোটি টাকায়। 

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সম্পদ এখন ১১৯ কোটি টাকা। ২০১৮ সালে যা ছিল ৪৭ কোটি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ২৬ কোটি টাকার সম্পদ বেড়েছে। এর বাইরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিক্ষামন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সম্পদ বেড়েছে দ্বিগুণ। 

হলফনামার আটটি তথ্য বিশ্লেষণে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে আইনমন্ত্রী আনিসুল হকের। তাঁর নগদ টাকা আছে ১০ কোটি ৯২ লাখ। ৫ বছর আগে তা ছিল ছয় লাখ। ৫ বছরে ৭ কোটি থেকে তাঁর সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৭২ কোটিতে। যদিও এর বড় অংশই পৈত্রিক সম্পত্তি।

এ ছাড়াও সম্পদের সঙ্গে ঋণও বেড়েছে অনেক মন্ত্রীর। হলফনামা অনুযায়ী, ঋণ ও দায় থাকাদের মধ্যে আছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও, পদে বহাল থাকবেন। ছুটিতে থেকে আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান তিনি। আজ বুধবার সকালে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ৯৯টি সদস্যদেশের ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তাঁর কাছে হেরে গেছেন সাইপ্রাসের পররাষ্ট্র...
উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া...
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে ভুক্তভোগী মায়েদের সাক্ষ্য ও বক্তব্য নেয়া হবে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এ কথা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর