হামাসের সবচেয়ে বড় টানেল পেয়ে গেছে ইসরায়েল!

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম

গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের ‘সবচেয়ে বড়’ সুড়ঙ্গ (টানেল) খুঁজে পাওয়া দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার সীমান্ত এলাকার কাছেই এই সুড়ঙ্গের অবস্থান বলে জানানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, সীমান্ত এলাকা থেকে এই সুড়ঙ্গের দূরত্ব মাত্র কয়েক শ মিটার। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই সুড়ঙ্গের ভেতরে কি রয়েছে, তাও জানিয়েছে ইসরায়েল। আইডিএফ বলছে, সুড়ঙ্গের ভেতরটা বেশ বড়। এর মধ্য দিয়ে একটি গাড়ি অনায়াসে চলাচল করতে পারবে। মাটির নিচের এই সুড়ঙ্গ প্রায় ৪ কিলোমিটার লম্বা। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, এমন একটি সুড়ঙ্গ বানাতে বহু বছর লাগতে পারে। এতে খরচ হতে পারে কোটি কোটি টাকা। এত বড় সুড়ঙ্গে তৈরিতে মাস্টারমাইন্ড ছিলেন মোহামেদ ইয়াহিয়া। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই তিনি। এই ইয়াহিয়া সিনওয়ার গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের রকেট হামলার মাস্টারমাইন্ড। 

এই সুড়ঙ্গের দেয়াল কংক্রিট ও লোহার তৈরি বলে জানিয়েছে ইসরায়েল। আইডিএফ বলছে, এই পথেই যোদ্ধাদের নিয়ে সীমান্ত এলাকায় আসতো ছোট্ট গাড়ি। এর গভীরতা ৫০ মিটার। ভেতরে এটি ১০ ফুট উঁচু।     

ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রেয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেন, এ পর্যন্ত আমরা যে টানেল পেয়েছি, এর মধ্যে এটি সবচেয়ে বড়।’ তবে গত ৭ অক্টোবরের হামলায় এই টানেল ব্যবহার করা হয়েছিল কিনা– তা জানানো হয়নি। 
 
এ ব্যাপারে হামাসের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করেনি।

সূত্র অনুসারে, হামাসের প্রায় ৪০ হাজার যোদ্ধা রয়েছে। তাঁরা কয়েক শ কিলোমিটার দীর্ঘ ও ৮০ মিটার পর্যন্ত গভীর সুড়ঙ্গের সুবিশাল নেটওয়ার্ক ব্যবহার করে গাজার চারপাশে ঘুরে বেড়াতে পারে। বহু বছর ধরে এই ’সুড়ঙ্গ’ নেটওয়ার্ক গড়ে তুলেছে হামাস।

হামাসের টানেলের বিষয়ে অবগত কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, গাজায় বিভিন্ন ধরণের সুড়ঙ্গ রয়েছে। এগুলো হামলা, অস্ত্র মজুত ও চোরাচালানের  জন্য ব্যবহার করা হয়। ধারণা করা হয়, গাজায় যে টানেল নির্মাণ করা হয়েছে, সেগুলো ভূপৃষ্ঠ থেকে অন্তত একশ ফুট গভীরে এবং এর প্রবেশপথগুলো সাধারণ ঘরবাড়ি, মসজিদ, স্কুল কিংবা এমন ভবনে যেখানে সাধারণ মানুষের সমাগম হয়। মূলত সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যদের যেন চিহ্নিত করা না যায় সেজন্য এগুলো ব্যবহার করে তারা। 

ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়ে কিংবা বাবা-মাকে হারিয়ে, যুদ্ধের নির্মম স্মৃতি বয়ে বেড়াচ্ছে গাজার অসংখ্য শিশু। তাদের সেই ক্ষত ও মানসিক ট্রমা কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়েভস অব হোপ। এই প্রকল্পের আওতায়...
ইসরায়েলের ভেতরে ভয়াবহ এক পরিবর্তন শুরু হয়েছে। দেশ ছাড়ছেন বহু মানুষ। আর যারা যাচ্ছেন, তাদের বড় একটি অংশ সাধারণ মানুষ নন—চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক এবং উচ্চ আয়ের পেশাজীবী।...
সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ও তৎপরতা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের এমন কোনো সামরিক উপস্থিতি মেনে...
গাজা সিটিতে সমুদ্রবন্দরের কাছে একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় এক শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৪ জন। মঙ্গলবার গাজা সিটির বন্দরে বাস্তুচ্যুতদের জন্য তৈরি একটি শিবিরে পরিণত হওয়া...
জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদকে প্রতিহত করতে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ...
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৩৪১ জনই বিদেশি। তাঁদের মধ্যে শতাধিক ভারতীয়সহ, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। নিখোঁজ রয়েছেন ৬১ জন নেপালিও। এছাড়া তিব্বতের...
গাইবান্ধার পুলিশ সুপারের বাসভবনের গার্ড ব্যারাক থেকে হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের স্টেশন রোডে অবস্থিত এসপির বাংলোর গার্ড...
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৫ ও তিব্বতে ৩ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ৩৮৪ জন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর